
ইরানে হামলা শুরুর সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইরানের যে পারমাণবিক সক্ষমতা রয়েছে, তা হুমকির। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতেই তারা শুক্রবার ভোর থেকে হামলা চালাচ্ছে। তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, এটি মুখ্য উদ্দেশ্য নয়। নেতানিয়াহুর মূল লক্ষ্য, ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন। এই হামলার আড়ালে তিনি হয়তো প্রত্যাশা করছেন, এই নজিরবিহীন হামলা একধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে এবং ইসলামি প্রজাতন্ত্রের পতন হবে।
কিন্তু ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর বলেছেন, ইসরায়েল ইরানের শাসক পরিবর্তন চাচ্ছে না। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, খামেনি ইসরায়েলের সামরিক অভিযানের একটি সম্ভাব্য লক্ষ্য কিনা। জবাবে সা’আর বলেন, তাঁর সরকার ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য সামনে রাখছে না।
সা’আর বলেন, নিরাপত্তা মন্ত্রিসভা এই যুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করেছে। ইরানের শাসক পরিবর্তন এই লক্ষ্যগুলোর মধ্যে নেই। এটি ইরানের জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমরা, ইসরায়েল, ইরানের জনগণকে আমাদের শত্রু মনে করি না। ১৯৭৯ সাল পর্যন্ত, ইসলামিক বিপ্লব পর্যন্ত ইরানের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক ছিল...যখন একটি বর্বর শাসনক্ষমতায় আসে, এরাই সেই সব লোক যারা ‘আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক’ স্লোগান দেয়।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েল খামেনিকে হত্যার একটি পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করেছিল। কিন্তু ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

পরীক্ষা চলাকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মাথায় আত্মহত্যা করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মুম্বাইয়ের এক শিক্ষার্থী। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জাতবৈষম্য ও হেনস্তার অভিযোগ তুলেছে সাহিল ওয়াকোড় নামে ওই শিক্ষার্থীর পরিবার।
৩৫ মিনিট আগে
ভারতের মুর্শিদাবাদের রানি নগর থেকে বাংলাদেশি সন্দেহে গত ৮ আগস্ট গভীর রাতে শহীদুল শেখকে ধরে নিয়ে যায় পুলিশ। সেই থেকে তিন সন্তান ও স্ত্রী দেজিনা বিবি স্বামীকে খুঁজে ফিরছেন। অবশেষে স্বামী বেআইনিভাবে আটকে রাখা হয়েছে অভিযোগ করে দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের।
১ ঘণ্টা আগে
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউসিইউ) নির্বাচনে চারটি প্যানেল পদের মধ্যে তিনটিতে জয় পেয়েছে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। তবে সহসভাপতি পদে কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া-এনএসইউআইয়ের টিকিট না পাওয়া বিদ্রোহী প্রার্থী দীপাংশু শোকিন...
২ ঘণ্টা আগে
যুদ্ধ শুরুর কয়েক মাস পর গত শুক্রবার ইরানে সরকার আয়োজিত এক বড় সমাবেশে অংশ নেন লাখো মানুষ। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর দেশটিতে এটিই এ ধরনের সবচেয়ে বড় সমাবেশ। এতে অংশ নেওয়া মানুষ দেশ রক্ষায় অস্ত্র হাতে নেওয়ার প্রস্তুতির কথা জানান।
২ ঘণ্টা আগে