পূর্ব জেরুজালেমের একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার শুয়াফাত শরণার্থীশিবিরের বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘাতের সময় এ ঘটনা ঘটে। রমজান মাসে ইসরায়েল–অধিকৃত অঞ্চলে এজাতীয় প্রাণহানির ঘটনা এই প্রথম।
১২ বছর বয়সী রামি হামদান আল-হালহুলি পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছুড়েছিল বলে দাবি করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় রামি।
পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘আজ রাতের সহিংস গোলযোগের সময়, সীমান্ত পুলিশ কর্মকর্তা একজন সন্দেহভাজনকে লক্ষ্য করে একটি গুলি চালান। সে তাদের দিকে লক্ষ্য করে আকাশে আতশবাজি ফাটানোর সময় বাহিনীকে বিপদের মুখে ফেলে। সন্দেহভাজনকে আটক করা হয়, গ্রেপ্তার করা হয় এবং চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।’
পুলিশ পরে বার্তা সংস্থা এএফপিকে জানায়, আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
ইসরায়েলের সীমান্ত পুলিশ ইউনিট আগে থেকেই ওই শিবিরে মোতায়েন ছিল। পুলিশের এই দল ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরকে পৃথককারী দেওয়ালে অবস্থান করে।
গত সোমবার থেকে মুসলিমদের পবিত্র মাস রমজান শুরু হওয়ার পর থেকে পূর্ব জেরুজালেমের পুরোনো শহরে শত শত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরায় সচল করতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে দুই পক্ষের আলোচনা যখন প্রায় ভেস্তে যাওয়ার মুখে, ঠিক তখনই মধ্যস্থতাকারী হিসেবে পুনরায় এই তৎপরতা শুরু করেছে পাকিস্তান।
৭ ঘণ্টা আগে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মালবাহী ট্রেন ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আজ শনিবার দুপুরের দিকে ব্যাংককের একটি ব্যস্ততম রেলক্রসিংয়ে...
৯ ঘণ্টা আগে
আবু-বিলাল আল-মিনুকি (আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আলী আল-মাইনুকি নামেও পরিচিত) ছিলেন একজন নাইজেরীয় নাগরিক। ১৯৮২ সালে নাইজেরিয়ার বোর্নো প্রদেশে জন্মগ্রহণকারী এই জঙ্গি নেতা দীর্ঘদিন ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে আইএসের কার্যক্রম পরিচালনা করছিলেন।
১১ ঘণ্টা আগে
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বেকার কিছু তরুণ “তেলাপোকা” হয়ে গেছেন। তাঁদের কেউ কেউ ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া আবার অনেক সময় আরটিআই (তথ্য অধিকার) অ্যাকটিভিস্ট বনে যান। তারপর পুরো ব্যবস্থার ওপর আক্রমণ শুরু করেন...
১৩ ঘণ্টা আগে