সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালাল গতকাল রোববার তাঁর কোম্পানি কিংডম হোল্ডিংসের (কেএইচসি) শেয়ারের মূলধনের প্রায় ১৭ শতাংশ বিক্রি করার ঘোষণা দিয়েছেন। সংবাদমাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, কিংডম হোল্ডিং কোম্পানির ৬২ কোটি ৫০ লাখ শেয়ার (মূলধনের ১৬ দশমিক ৮৭ শতাংশ) বিক্রির জন্য পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। প্রতিটি শেয়ার ৯ দশমিক ০৯ সৌদি রিয়ালে বিক্রির জন্য ব্যক্তিগত বিক্রয় ও ক্রয় লেনদেনের মাধ্যমে চুক্তিটি করা হয়েছে।
কিংডম হোল্ডিং এক বিবৃতিতে জানিয়েছে, কোম্পানির অবশিষ্ট ৭৮ দশমিক ১৩ শতাংশ মূলধন প্রিন্স আলওয়ালিদের মালিকানাধীন থাকবে। কোম্পানিটি তিনি ৪২ বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন।
এদিকে আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, কিংডম হোল্ডিংয়ের শেয়ার বিক্রির ঘোষণার পর রোববার দিনের শুরুতেই এর শেয়ারের দাম ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে গেছে। রোববার সকাল ১১টায় শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ৮৯ সৌদি রিয়াল।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৪২ মিনিট আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
২ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি যৌথ নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে...
৪ ঘণ্টা আগে