
বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের তকমা পেয়েছিল সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ট্রিলিয়ন ডলারের নিওম শহর। তেলনির্ভরতা থেকে সৌদি আরবকে বের করে আনতে আয়নায় ঘেরা অত্যাধুনিক এই মরু শহর নির্মাণের স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু তাঁর স্বপ্নভঙ্গ হলো।
লোহিতসাগরের প্রবেশদ্বারে আকাবা উপসাগরের মুখ থেকে তাবুক প্রদেশে ১৭০ কিলোমিটার লম্বা শহর নির্মাণের পরিকল্পনা। ‘দ্য লাইন’ নামে এই রৈখিক শহর নিওম প্রকল্পের একটি অংশ। মাত্র ১৩ বর্গমাইল এলাকায় ৯০ লাখ মানুষের বসবাস হবে বলে ভাবনা ছিল।
যতটা দ্রুত শহরটি তৈরি হবে বলে ভাবা হয়েছিল, তা হচ্ছে না। আয়নাঘেরা মরু শহর নির্মাণের স্বপ্ন কিছুটা মলিন হয়ে আসছে। এর জন্য যত খরচ হবে, তা জোগাড়ে হিমশিম খাচ্ছে রাজতন্ত্র। অর্থসংকটে প্রকল্পটির বিস্তার কমে আসছে বলে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে।
এই প্রকল্পে প্রাথমিকভাবে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা ছিল। প্রকল্প ঘোষণার শুরু থেকেই এটি ঘিরে নানা সংশয় ও সমালোচনার ঝড় ছিল। বিশেষ করে যেখানে এই শহরের অবস্থান, সেখানে হোয়াইয়াত উপজাতির আদি নিবাস ছিল। আদি পুরুষের জমিতে শহর নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ করায় ওই জাতিগোষ্ঠীর বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর প্রকল্প ঘিরে সংশয় তৈরি হয়।
সাম্প্রতিক বিস্ময়কর খবর হলো, সৌদি যুবরাজের ১৭০ কিলোমিটার দীর্ঘ এই রৈখিক শহর প্রকল্প ছোট হয়ে ১ শতাংশের কাছে নেমেছে। ৯৮ দশমিক ৬ শতাংশই বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ মাত্র ২ দশমিক ৪ কিলোমিটার নির্মাণ করা হবে, তাও ২০৩০ সাল নাগাদ সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে এক ঠিকাদার শ্রমিকদের ছাঁটাই শুরু করেছে।
যুবরাজ মোহাম্মদের প্রকল্পটির রূপকল্পে বারবার পরিবর্তন, বাজেটের অতিরিক্ত ব্যয় এবং মূল কর্মীদের ক্রমাগত পরিবর্তনের খবর পাওয়া গেছে। যাঁরা এই প্রকল্পে কাজ করেছেন, তাঁদের কেউ কেউ এটিকে ‘বাস্তবতাবিবর্জিত’ বলে বর্ণনা করেছেন।
ব্লুমবার্গের অনুসারে, ২০২৪ সালের সামগ্রিক নিওম বাজেটের অনুমোদন এখনো দেয়নি সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল। রাজতন্ত্রের নগদ রিজার্ভের পরিমাণ দিনে দিনে কমে আসছে। এ কারণে দ্য লাইনের পরিধি কমে আসতে পারে।
প্রকল্পের প্রচারমূলক প্রদর্শনীতে ‘বৈজ্ঞানিক কল্পকাহিনির’ মতো দৃশ্য দেখানো হয়। কয়েক শ মিটার প্রশস্ত রৈখিক শহরটিকে নগর পরিকল্পনার ভবিষ্যৎ হিসেবে প্রচার করা হয়। এই শহরে হাঁটার দূরত্বেই মিলবে সব ধরনের সুযোগ-সুবিধা আর বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রেনের মাধ্যমে এলাকাগুলো সংযুক্ত থাকবে।
দ্য লাইনকে প্রায় রহস্যময় ভাষায় বর্ণনা করে বলা হয়েছে: একটি ‘জ্ঞানীয় শহর’ এবং ‘সভ্যতার বিপ্লব’, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সব সুযোগ-সুবিধা সরবরাহ করা হবে।
২০১৮ সালে ইস্তাম্বুলে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবরাজ মোহাম্মদ ‘আজকের শহুরে জীবনে মানবতার চ্যালেঞ্জ মোকাবিলার’ উপায় হিসেবে নগর প্রকল্পটিকে বর্ণনা করেছেন। তবে তাঁর এই চকচকে প্রস্তাব সবাইকে মুগ্ধ করতে পারেনি।
২০২১ সালে নিউ ইয়র্ক টাইমসে নিওম শহরের চকচকে দেয়ালের মধ্যে বসবাসের সম্ভাবনা বর্ণনা করে একটি ভিডিও প্রকাশ করেছিলেন মার্কিন সাংবাদিক ও লেখক রবার্ট ওয়ার্থ। তিনি বলেছিলেন: ‘যুবরাজের প্রচারমূলক ভিডিওটি দেখার মানে হলো, ধর্মীয় বিজয় এবং রাজকীয় আড়ম্বরের মিশ্রণে তৈরি সৌদি দম্ভে ডুব দেওয়া।’
আরও পড়ুন:

প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
৪২ মিনিট আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
১ ঘণ্টা আগে
মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
৪ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
৫ ঘণ্টা আগে