
সৌদি আরব চলতি বছরের শেষ পর্যন্ত প্রতিদিন ১০ লাখ ব্যারেল করে কম তেল উৎপাদন করবে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি সরকারি সূত্রের বরাত দিয়ে আরব নিউজ এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে প্রথম কার্যকর হওয়া এই নীতি ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ, আরও তিন মাস দৈনিক ১০ লাখ ব্যারল করে কম তেল উৎপাদন হবে সৌদি আরবে। নতুন এ সিদ্ধান্তের ফলে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে সৌদি আরবে প্রতিদিন প্রায় ৯ লাখ ব্যারেল করে তেল উৎপাদন হবে।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছে, উৎপাদন বাড়ানো হবে কি না আরও কমানো হবে—সেই সিদ্ধান্ত প্রতি মাসেই বিবেচনা করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে ঘোষিত এই উৎপাদন সংকোচন ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্তও থাকতে পারে।
এই অতিরিক্ত উৎপাদন সংকোচনের লক্ষ্য তেলের বাজারের স্থিতিশীলতা আনা। যার জন্য পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক প্লাস কাজ করছে।

মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু কি গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ আগস্ট) ছবি প্রকাশ করে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) একটি প্রতিনিধিদলের সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে তার শারীরিক অবস্থা...
১২ মিনিট আগে
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক ৪০ বছর বয়সী নারী মনোরোগ বিশেষজ্ঞের বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা।
৩২ মিনিট আগে
সুদানের দারফুরে দেশটির সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় বেলা ১টার দিকে (গ্রিনিচ সময় সকাল ১১ টা) উত্তর দারফুর রাজ্যের গারা আল-জাওয়াইয়া গ্রামের একটি আদালতে এ হামলা চালানো হয়।
২ ঘণ্টা আগে
ভারতের তিন গুরুত্বপূর্ণ রাজ্য বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা চলছে। এর মধ্যে বিহারের বহুল আলোচিত বাঁকিপুর আসনে প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছেন সাবেক রাজনৈতিক কৌশলবিদ ও জন সুরজ পার্টির নেতা প্রশান্ত কিশোর।
২ ঘণ্টা আগে