
ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতিকে আবারও যুক্তরাষ্ট্রে ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করা হলো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গোষ্ঠীটিকে যে বা যারা সহায়তা করবে, তাদের সবার ওপর নিষেধাজ্ঞা আসবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হুতিদের কার্যক্রম মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিক ও কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে, আমাদের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের সুরক্ষাকেও বিপন্ন করছে। ক্ষতিগ্রস্ত করছে বৈশ্বিক বাণিজ্যকে।’
তিনি আরও বলেন, ‘বৈধ আন্তর্জাতিক ব্যবসার নামে হুতিদের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কোনো দেশের লেনদেন মেনে নেবে না যুক্তরাষ্ট্র।’
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই হুতিদের সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্পই প্রথমবার ইয়েমেনের এই গোষ্ঠীটিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ এবং ‘বিশ্বব্যাপী বিশেষভাবে মনোনীত সন্ত্রাসী সংগঠন (এসডিজিটি) ’ হিসেবে তালিকাভুক্ত করেছিলেন।
পরে জো বাইডেন ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্পের হুতি-সংক্রান্ত সিদ্ধান্তটি বাতিল করেন। সেই সময়কার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, ইয়েমেনের ‘মারাত্মক মানবিক সংকট’-এর প্রতি স্বীকৃতিস্বরূপ এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
হোয়াইট হাউস গত জানুয়ারিতে এক বিবৃতিতে বলে, বাইডেনের ‘দুর্বল নীতি’র কারণেই হুতিরা মার্কিন নৌবাহিনীর কয়েক ডজন যুদ্ধজাহাজের ওপর হামলা চালাতে পেরেছে, বাণিজ্যিক জাহাজ ও অংশীদার দেশগুলোর বেসামরিক অবকাঠামোতে ১০০ বারের বেশি হামলা চালানোর সাহস পেয়েছে তারা।
মূলত গাজা যুদ্ধ শুরুর পর হুতিরা হামাসের প্রতি সংহতি জানিয়ে এই হামলাগুলো চালায়।
লোহিত সাগরে হুতিদের আগ্রাসন বন্ধে সর্বোচ্চ কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে হুতিদের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা হবে।

তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর নির্মাণাধীন বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের ঠিক তলদেশে একটি সক্রিয় ভূগর্ভস্থ চ্যুতি বা ফল্ট লাইনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন চীনের সরকারি ভূবিজ্ঞানীরা। হিমালয় অঞ্চলের এই ফল্ট লাইনটি নির্মাণাধীন মেগা...
৫ ঘণ্টা আগে
দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ‘শেষ’ হয়ে গেছে। আজ আবার তিনি বলছেন, যুদ্ধবিরতি শেষ হলেও ইরানের অনুরোধে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে...
৮ ঘণ্টা আগে
তীব্র দাবদাহ আর শুষ্ক আবহাওয়ার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশে এক প্রলয়ংকরী দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে নারী-শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্পেনের ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে...
৯ ঘণ্টা আগে
অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণের পাশাপাশি মাঝেমধ্যে বিনোদনের ব্যবস্থা করতেন ফিলিস্তিনি সমাজকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদি। সম্প্রতি গাজা সিটি, দেইর আল-বালাহ এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি অঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে বড় পর্দায় ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিয়ে তিনি...
৯ ঘণ্টা আগে