
ইসরায়েল থেকে জিম্মি করে আনা আরও ৮ জনকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা আরও ৩০ ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। যুদ্ধবিরতি শুরুর পর এটি সপ্তম দফায় বন্দী ও জিম্মি বিনিময়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের মধ্যে ২ জন শিশু ও বাকি ৬ জন নারী। তাদের মধ্যে আবার কয়েকজন বিভিন্ন দেশের দ্বৈত নাগরিক। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, এই ৮ জনকে আন্তর্জাতিক রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ইসরায়েলি কারা বিভাগ জানিয়েছে—তারা আরও ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির মধ্যে এ নিয়ে সপ্তম দফায় বন্দী ও জিম্মি বিনিময় হলো।
অপরদিকে, গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঘটা সেই হামলায় তিন ইসরায়েলি নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সকাল পৌনে ৮টায় জেরুজালেমের এক জনাকীর্ণ বাস স্টপেজে দুই অস্ত্রধারী এই হামলা চালায়। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ফিলিস্তিনি সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে উল্লেখ করে এক বিজ্ঞপ্তিতে ইসরায়েলি পুলিশ বলেছে, ‘সকালের কর্মব্যস্ত সময়ে দুই ফিলিস্তিনি অস্ত্রধারী একটি গাড়িতে চেপে জেরুজালেমের একটি বাস স্টপে আসে এবং অপেক্ষমাণ যাত্রীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। এতে ঘটনাস্থলেই নিহত হন ২ জন এবং আহত হন আরও ৮ জন। হতাহতরা সবাই ইসরায়েলের নাগরিক।’
এরপর নিহতের সংখ্যা বেঁড়ে দাঁড়ায় তিনে। এর মধ্যে ২৪ বছর বয়সী এক নারী এবং সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ রয়েছেন। পুলিশ আরও জানায়, এম-১৬ রাইফেল ও হ্যান্ডগান বহনকারী দুই অস্ত্রধারীকে সেখানেই হত্যা করা হয়েছে। তাদের গাড়ির ভেতর আরও গোলাবারুদ পাওয়া গেছে।

ফ্রান্স, স্পেন, গ্রিস ও তুরস্কজুড়ে ভয়াবহ দাবানল ইউরোপকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। কোথাও ঝোপঝাড় পরিষ্কারের যন্ত্র থেকে ছিটকে পড়া স্ফুলিঙ্গ, কোথাও ভারী যন্ত্রপাতি থেকে আগুনের সূত্রপাত হলেও বিজ্ঞানীরা বলছেন, এগুলো শুধু আগুন লাগার কারণ। প্রকৃত সমস্যা হলো এমন পরিবেশ তৈরি হওয়া...
২৭ মিনিট আগে
ইউরোপে সংঘবদ্ধ অপরাধী চক্রগুলো অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড ও হামলা চালাতে ক্রমেই বেশি করে কিশোরদের ব্যবহার করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগ দেওয়া এসব কিশোরকে অনেক সময় কম্পিউটার গেমের মতো ‘মিশন’ দিয়ে হত্যাকাণ্ডে পাঠানো হচ্ছে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেও উচ্চমাধ্যমিক সমমানের তাওজিহি পরীক্ষায় সাফল্য পেয়েছেন গাজার হাজারো শিক্ষার্থী। যুদ্ধ, বাস্তুচ্যুতি, স্বজন হারানোর শোক ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের মতো প্রতিকূলতা পেরিয়ে তাদের এই সাফল্যকে ভবিষ্যতের স্বপ্ন আঁকড়ে ধরে থাকার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার রাজধানী মস্কোর এক ইতালিয়ান রেস্তোরাঁয় একটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
৪ ঘণ্টা আগে