
ইরানি হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা ও আরাদে প্রায় ২০০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইরানের অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ‘সব ফ্রন্টে’ ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এই ঘোষণা এল।
দক্ষিণ ইসরায়েলে হামলায় গুরুতর আহতদের মধ্যে দিমোনায় শেল বিস্ফোরণে জখম হওয়া ১২ বছর বয়সী এক ছেলে এবং আরাদে পরবর্তী হামলায় আহত ৫ বছর বয়সী এক মেয়ে রয়েছে। শনিবারজুড়ে দিমোনা এলাকায় বারবার ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক গবেষণা স্থাপনা, যা দিমোনা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার এবং আরাদ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। একই দিনে ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটিতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এই আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়।
শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারকে বহুদিন ধরে ইসরায়েলের সন্দেহভাজন পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল কেন্দ্র বলে মনে করা হয়। তবে নীতিগতভাবে জেরুজালেম এ ধরনের অস্ত্রের অস্তিত্ব স্বীকার বা অস্বীকার কোনোটিই করে না।
সামাজিক মাধ্যমে বিভিন্ন দিক থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, উচ্চগতিতে আকাশ চিরে নেমে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহরের ভেতরে আছড়ে পড়ছে। সামরিক মূল্যায়ন অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটিতে প্রচলিত ধরনের ইরানি ওয়ারহেড ছিল, যাতে শত শত কিলোগ্রাম বিস্ফোরক বহন করা হয়েছিল।

আগামী সোমবারের (২৩ মার্চ) মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর এই হুমকির কড়া জবাব দিয়েছে ইরানের সামরিক বাহিনী। আজ রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্টকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ইরানের...
৬ মিনিট আগে
পত্রিকাটির প্রতিবেদক ম্যাথিউ অ্যাডামস সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বলেন, ‘পেন্টাগন থেকে এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার অনুমোদন পায়নি স্টারস অ্যান্ড স্ট্রাইপস। আমাকে স্ক্রিনে এটি দেখতে হচ্ছে।’ তিনি পেন্টাগনের একটি সাম্প্রতিক নির্দেশনার কথা উল্লেখ করেন, যেখানে পত্রিকাটির বিষয়বস্তু বা...
২০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও মানবিক সংকটের আঁচ এবার সরাসরি এসে পৌঁছাল দক্ষিণ এশিয়ার ভূস্বর্গখ্যাত ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে। ইরানের প্রতি গভীর সংহতি প্রকাশ করে উপত্যকার বদগাম জেলার বাসিন্দারা এক নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয়রা নিজেদের মূল্যবান স্বর্ণালংকার, রুপা...
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ‘নিশ্চিত বিনাশ’ হয়েছে। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের মৃত্যুর সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড় শত্রু’ হিসেবে আবির্ভূত হয়েছে বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি। স্থানীয় সময় আজ রোববার ডেমোক্র্যাট পার্টিকে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড় শত্রু...
৩৫ মিনিট আগে