
হামাস–ইসরায়েল যুদ্ধ বন্ধে নতুন একটি প্রস্তাব তৈরি করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসর। আলোচনার সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন এই প্রস্তাব কার্যকর হলে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি থাকবে পাঁচ থেকে সাত বছর। এই সময়ে জিম্মিদের মুক্তি দেবে হামাস, বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেবে নেতানিয়াহু প্রশাসন। এই চুক্তির আওতায় গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে, একপর্যায়ে আনুষ্ঠানিকভাবে অবসান হবে দুপক্ষের মধ্যের সংঘাতের।
এরই মধ্যে আলোচনার জন্য হামাসের শীর্ষস্থানীয় একটি প্রতিনিধি দলের কায়রোতে পৌঁছানোর কথা। জানা গেছে, হামাসের রাজনৈতিক শাখার প্রধান মোহাম্মদ দারবিশ এবং প্রধান আলোচক খালিল আল হাইয়া এই আলোচনায় থাকবেন। তবে, নতুন এই প্রস্তাব সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, হামাস ইঙ্গিত দিয়েছে যে, গাজা শাসনের দায়িত্ব তারা এমন কোনো ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে প্রস্তুত, যে বিষয়ে জাতীয় ও আঞ্চলিক স্তরে ঐকমত্য রয়েছে। কর্মকর্তা জানান, এই সংস্থা হতে পারে পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ বা নতুন করে গঠন করা কোনো প্রশাসনিক কাঠামো।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনটি ২০০৭ সাল থেকে গাজা নিয়ন্ত্রণ করছে। যদিও আলোচনার সফলতা সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়, সংশ্লিষ্ট সূত্রটি মধ্যস্থতাকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে অভিহিত করেছে এবং হামাস অভূতপূর্ব নমনীয়তা দেখিয়েছে বলে মন্তব্য করেছে।
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনেক আগেই গাজার ভবিষ্যৎ শাসনে পিএর কোনো ভূমিকা মেনে নিতে সরাসরি অস্বীকার করেছেন।
এই প্রস্তাব এমন এক সময়ে এল, যখন মাত্র কয়েক দিন আগে যুদ্ধবিরতি সংক্রান্ত ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। ইসরায়েলের প্রস্তাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে হামাসকে নিরস্ত্র হওয়ার দাবি জানানো হয়েছিল। গত শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও হুঁশিয়ারি দেন, হামাস ধ্বংস না হওয়া এবং সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত তিনি যুদ্ধ শেষ করবেন না। এদিকে, হামাস বলেছে, জিম্মি মুক্তির আগে ইসরায়েলকে যুদ্ধ শেষের অঙ্গীকার করতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টায় হওয়া তিন ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপের পর চুক্তি লঙ্ঘন করে পুনরায় হামলা শুরু করে ইসরায়েল। গত ১৮ মার্চ নির্বিচারে হামলা শুরু করে অবরুদ্ধ উপত্যকাটিতে। নতুন করে শুরু হওয়া এই আগ্রাসনে মাত্র এক মাসে গাজায় নিহত হয়েছেন ১ হাজার ৬০০ ফিলিস্তিনি। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৫১ হাজার ২৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে জনগণের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। যুদ্ধবিরতি যদি অধিকাংশ ইরানির ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে সংঘাতের অবসান ঘটানোর পক্ষেও মত দেন তিনি।
৩১ মিনিট আগে
চীনের জন্য ইরানের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩ কোটি ব্যারেলে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে খুব শিগগিরই তেহরান চীনে আর তেল সরবরাহ করতে পারবে না বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
১ ঘণ্টা আগে
অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাই ও লাভার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে, যার ফলে আটকে পড়েছেন প্রায়
২ ঘণ্টা আগে
যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচের মরদেহ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলগ্রেডের একটি সার্বিয়ান অর্থোডক্স গির্জায় শেষ শ্রদ্ধার জন্য রাখা হয়। তাঁর শেষকৃত্যে পূর্ণ সামরিক মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সতর্কবার্তা উপেক্ষা...
৪ ঘণ্টা আগে