
মুসলমানদের কাছে পবিত্র শহর মক্কা ও মদিনার শতাধিক ঐতিহাসিক স্থান সংস্কারের পরিকল্পনা করেছে সৌদি আরব। গত সোমবার মক্কায় এক অনুষ্ঠানে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ এই পরিকল্পনার কথা জানান।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হজ করতে আসা মুসলমানরা মক্কা ও মদিনার যেসব ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন, সেসবের সংস্কার করা হবে বলে জানিয়েছেন আল রাবিয়াহ। এই কাজে সরকার বেশ কয়েকটি অংশীদারের সহযোগিতা নেবে।
মক্কার সাংস্কৃতিক অঞ্চল হিরায় এক অনুষ্ঠানে তৌফিক আল রাবিয়াহ বলেন, ‘পবিত্র মক্কা এবং আল মদিনা আল মুনাওয়ারায় আল্লাহর মেহমানদের অভিজ্ঞতা যেন আরও সমৃদ্ধ এবং অবিস্মরণীয় হয় সে লক্ষ্যে কাজ করা হবে। পবিত্র মক্কা এবং আল মদিনা মুনাওয়ারার মহান ইতিহাস রয়েছে এবং মুসলমানরা এটি সম্পর্কে জানতে আগ্রহী।’
মক্কায় আছে গ্র্যান্ড মসজিদ ও মদিনায় নবীজির (সাঃ) মসজিদ। দেশি-বিদেশি কাবায় অবস্থিত গ্র্যান্ড মসজিদে নামাজ পড়তে যান। হজে ছাড়া ওমরাহর জন্যও প্রতি বছর বহু মুসলিম গ্র্যান্ড মসজিদে যান।
হজ ও ওমরাহ পালনে আসা মুসল্লিরা মদিনায় মসজিদে নবুবিতে। সেখানে আছে মহানবীর (সাঃ) রওজা শরিফ।
এই মৌসুমে ওমরাহ বা অন্যান্য তীর্থযাত্রার জন্য বিদেশ থেকে প্রায় ১ কোটি মুসলমানের সমাগম হবে বলে প্রত্যাশা করছে ইসলামের জন্মস্থান সৌদি আরব।

কানওয়ার যাত্রা শেষ হয়েছে। তবে তীর্থযাত্রীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ আবর্জনা নিয়ে নতুন সংকটে পড়েছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার। এ বছর শ্রাবণ মাসে প্রায় পাঁচ কোটি তীর্থযাত্রী গঙ্গার পানি সংগ্রহ করতে হরিদ্বারে গিয়েছিলেন। শিবরাত্রির পর তাঁরা ফিরে যাওয়ার সময় ঘাট ও সড়কজুড়ে রেখে...
৩ ঘণ্টা আগে
সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে শেষ মুহূর্তে বিশেষ চশমা সংগ্রহ করতে ব্যাপক ব্যস্ততার খবর দিয়েছে বিবিসি। গ্রহণ দেখার নিরাপদ উপায় হিসেবে ব্যবহৃত বিশেষায়িত চশমার চাহিদা এতটাই বেড়েছে যে, অনেকেই দোকানে দোকানে ঘুরেও তা পাননি।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এটি তাদের দখলেই রাখবে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌ অবরোধের সাফল্য প্রকাশ করে একে একটি ইস্পাতের প্রাচীর...
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে প্রায় ৩০ বছর ধরে পলাতক থাকা এক নারীকে মেক্সিকো থেকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত মারিয়া নারেজকে এখন ট্যারান্ট কাউন্টিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে স্থানীয় জেলা অ্যাটর্নির কার্যালয়।
৬ ঘণ্টা আগে