ইসরায়েলের ওপর প্রতিরোধ অক্ষের হামলা অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসার আল্লাহ বা হুতির প্রধান আব্দুল মালিক বদরুদ্দিন আল-হুতি। গতকাল বৃহস্পতিবার তিনি বলেছেন, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে আছে। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি দখলদার বাহিনী ইরান ও লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে প্রতিরোধের অক্ষের শীর্ষ নেতাদের হত্যা করছে বলে দাবি করেন আব্দুল মালিক আল-হুতি। প্রতিরোধ অক্ষ হলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সশস্ত্র গোষ্ঠী, যারা ইরানের সমর্থনপুষ্ট। এসব গোষ্ঠীর মধ্যে গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি অন্যতম।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলি হামলা ও এর প্রভাব বিশেষ করে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুক্রির হত্যার প্রভাব তুলে ধরে আব্দুল মালিক আল-হুতি বলেন, ‘ইসলামি নেতা ইসমাইল হানিয়া এবং জিহাদি কমান্ডার ফুয়াদ শুক্রিকে লক্ষ্য করে (ইসরায়েলি) জঘন্য অপরাধের পর থেকে যেসব ঘটনা ঘটেছে তা সমগ্র পরিস্থিতির নেতিবাচক প্রভাব ফেলেছে।’
হুতি বাহিনীর এই শীর্ষ নেতা ইসরায়েলি দখলদারিত্বের সাম্প্রতিক কর্মকাণ্ডের নিন্দা করে বলেন, ‘তাদের অপরাধগুলো (মুসলিম) উম্মাহর নেতাদের লক্ষ্য করে। যারা প্রতিরোধের পতাকা বহন করেন এবং ইসলাম ও মুসলমানদের শত্রুদের মোকাবিলায় বিশিষ্ট ভূমিকা পালন করেন।’
ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী নেতা আব্দুল মালিক আল-হুতি বলেন, হামাস গুরুতর ক্ষতির সম্মুখীন হওয়া সত্ত্বেও তারা এখনো কার্যকরভাবেই টিকে আছে। তিনি বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলি হয়তো সমগ্র পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে তবে ইসরায়েলি শত্রুর সঙ্গে (হামাসের) যুদ্ধ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে আছে।’
শত প্রতিকূলতার মধ্যেও টিকে থাকায় ঐক্যবদ্ধ থাকায় হামাসের প্রশংসা করেন আব্দুল মালিক আল-মালিক হুতি। তিনি জোর দিয়ে বলেন, ‘হামাসের সংকল্পকে দুর্বল করতে শত্রুর যে লক্ষ্য ছিল ব্যর্থ হয়েছে। হামাস তার কার্যক্রম অব্যাহত রেখেছে এবং তার সংহতি বজায় রেখেছে। (ইসরায়েলের) জঘন্য অপরাধের পরও হামাসে বিভাজন, দুর্বলতা বা নেতিবাচক কিছুর চিহ্ন পাওয়া যায়নি।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৪ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে