নজিরবিহীনভাবে দেশ ছাড়ছেন ইসরায়েলিরা। সঙ্গে নিয়ে যাচ্ছেন তাদের সারা জীবনের কামাই, শিক্ষা ও কর্মদক্ষতা। চলতি বছরের প্রথম সাত মাসে ইসরায়েল ছেড়েছেন প্রায় ৪০ হাজার ৬০০ মানুষ। ইসরায়েলিদের এই দেশত্যাগের মূল কারণ মূলত দেশটির দক্ষিণ ও উত্তরে দীর্ঘদিন ধরে চলমান দুটি যুদ্ধ।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (সিবিএস) এই তথ্য জানিয়েছে। তাদের তথ্য বলছে, চলতি বছরের প্রথম সাত মাসে ৪০৬০০ ইসরায়েলি দেশ ছেড়েছেন। যা ২০২৩ সালে প্রতি মাসে দেশত্যাগী ইসরায়েলিদের গড় পরিমাণের তুলনায় ২২০০ জন বেশি। সিবিএস জানিয়েছে, ‘দীর্ঘমেয়াদি অভিবাসীর’ সংখ্যা ২০২৩ সালের প্রথম সাত মাসে ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই পরিমাণ অভিবাসী সাধারণত দেশে ফিরতে চান না।
ইসরায়েল সরকারের তথ্য বলছে, ২০২৩ সালে মোট ৫৫ হাজার ৪০০ লোক দেশ ছেড়েছিল। অথচ, এর আগের এক দশকে প্রতিবছর গড়ে ৩৭ হাজার করে ইসরায়েলি দেশ ছেড়েছে। ২০২৩ সালে অবশ্য ২৮ হাজার ইসরায়েলি আবার নিজ দেশে ফেরত এসেছিলেন।
জেরুসালেম পোস্টের তথ্য বলছে, ২০২৩ সালে যত ইসরায়েলি দেশত্যাগ করেছেন তাদের মধ্যে ৩৯ শতাংশই তেল আবিবসহ অন্যান্য কেন্দ্রীয় অঞ্চলসহ দেশের ধনী জেলাগুলোর বাসিন্দা। দেশত্যাগীদের ২৮ শতাংশ হাইফাসহ দেশের উত্তরাঞ্চলের বাসিন্দা এবং ১৫ শতাংশ দেশের দক্ষিণের বাসিন্দা। এ ছাড়া সে বছর দেশত্যাগীদের মধ্যে ১৩ শতাংশ জেরুজালেমের বাসিন্দা এবং জুডিয়া-সামারিয়ার বাসিন্দা ছিল ৫ শতাংশ।
সিবিএসের তথ্য বলছে, ২০২৩ সালে দেশত্যাগকারী পুরুষদের গড় বয়স ছিল ৩১ দশমিক ৬ বছর এবং নারীদের গড় বয়স ছিল ৩২ দশমিক ৫ শতাংশ। অভিবাসীদের মধ্যে ২০-৩০ বছর বয়সী লোকের সংখ্যা ৪০ শতাংশ। এর অর্থ হলো ইসরায়েল এমন একটি বয়সের উল্লেখযোগ্য জনশক্তি হারাচ্ছে—যখন তাদের বেশির ভাগই কর্মক্ষেত্রে প্রবেশ করছে, পড়াশোনা করছে বা বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করছে। অভিবাসীদের মধ্যে, ৪৮ পুরুষ এবং ৪৫ নারী অবিবাহিত। এই বিষয়টি এই ধারণাকেই শক্তিশালী করে যে, অনেকেই স্থায়ীভাবে দেশান্তরিত হয়েছেন।
২০২৩ সালে দেশ ছাড়া ব্যক্তিদের মধ্যে ৫৯ শতাংশের জন্ম বিদেশে এবং ৪১ শতাংশের জন্ম ইসরায়েলে। বিদেশে জন্মগ্রহণকারীদের মধ্যে ৮০ শতাংশই ইউরোপ থেকে আসা। এর মধ্যে আবার ৭২ শতাংশই সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আসা। তবে দেশত্যাগের ক্ষেত্রে আরব মুসলিম ও খ্রিষ্টানদের হার অনেক কম। মুসলিম ও খ্রিষ্টানেরা ইসরায়েলের জনসংখ্যার মোট ২১ দশমিক ৩ শতাংশ হওয়ার পরও দেশত্যাগী জনসংখ্যায় তাদের সংখ্যা মাত্র ৬ দশমিক ৬ দশমিক ২ শতাংশ।

ইরানে গোপনে অস্ত্র, সামরিক প্রযুক্তি ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহের অভিযোগে এক প্রভাবশালী পাকিস্তানি ব্যবসায়ী ও তাঁর বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন অর্থ দপ্তরের (ইউএস ট্রেজারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়...
৯ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের একটি সরু খালে আটকা পড়া প্রায় সাড়ে তিন মিটার দীর্ঘ একটি হাঙর এখন পরিণত হয়েছে বড় পর্যটন আকর্ষণে। স্থানীয় বাসিন্দারা আদর করে হাঙরটির নাম দিয়েছেন ‘বুকাং-ই’। বুসানের নর্থ পোর্টের নাম অনুসারে রাখা নামটি এখন শহরটির মানুষের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে।
১০ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেয়াগড় সৈকতে সমুদ্রের প্রবল স্রোতে ডুবে পুনের আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীদের সবাই ১৬ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে...
১১ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম এবং রেকর্ড ভাঙা শক্তিশালী এল নিনোর সম্মিলিত প্রভাবে আগামী কয়েক মাসে বিশ্ব বড় ধরনের খাদ্যসংকটের মুখে পড়তে পারে।
১১ ঘণ্টা আগে