
গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ১৪১। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৭৯ জন। আহত হয়েছে ২২৮ জন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, গাজায় অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে। উদ্ধারকর্মীরা তাঁদের কাছে পৌঁছাতে পারছেন না।
গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৩ জন। ২৭ মে থেকে এ পর্যন্ত এভাবে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫১৩। আহত হয়েছে ১৮ হাজার ৪১৪ জনের বেশি।
এ ছাড়া অপুষ্টি ও অনাহারে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একটি শিশু। অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মারা গেছে ৪৩৫ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে ১৪৭টি শিশু।
২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে। এতে ২৪ লাখ মানুষের এই ভূখণ্ডে ভয়াবহ খাদ্যসংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংস্থা আইপিসি জানিয়েছে, উত্তর গাজায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এটি দেইর আল-বালাহ ও খান ইউনুসে ছড়িয়ে পড়তে পারে।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করে। এরপর থেকে আরও ১২ হাজার ৫৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৩ হাজারের বেশি মানুষ।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আর মঙ্গলবার জাতিসংঘের একটি কমিশন জানায়, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে।

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-এর পাঁচ কর্মীকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত আইনে সাজা দেওয়া হবে না বলে রায় দিয়েছেন একজন বিচারক। বার্কলেজ ব্যাংকের একটি শাখায় ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত ওই পাঁচ কর্মী এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন।
৯ ঘণ্টা আগে
ইউরোপের আরও একটি দেশ পর্তুগাল প্রকাশ্য স্থানে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির নতুন আইনে বোরকাসহ মুখ ঢেকে রাখে এমন যেকোনো ধরনের আবরণ নিষিদ্ধ করা হয়েছে। কারণ, এগুলো ব্যক্তির পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে।
১০ ঘণ্টা আগে
দীর্ঘ দুই মাস ধোঁয়াশা আর রুক্ষতার মাঝে বন্দী থাকার পর অবশেষে বহু কাঙ্ক্ষিত বৃষ্টি নামল যুক্তরাজ্যের সারে কাউন্টির উইসলি গ্রামে। স্থানীয়দের ভাষ্যমতে, টানা ৬২ দিন এক ফোঁটা বৃষ্টিরও দেখা মেলেনি উইসলিতে।
১১ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত অগ্রগতি না পাওয়ায় এবার রাশিয়ার মধ্যযুগীয় ইতিহাসের দিকে তাকালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনাদের মনোবল চাঙা করতে চতুর্দশ শতকের বিখ্যাত সামরিক নেতা গ্র্যান্ড প্রিন্স দিমিত্রি দনস্কয়ের দেহাবশেষ যুদ্ধরত সেনাদের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনায় সমর্থন দিয়েছেন তিন
১২ ঘণ্টা আগে