হামাস-ইসরায়েল সংঘাত ৭ অক্টোবর শুরুর পর আজ বুধবার প্রথমবারের মতো মিসরীয় সীমান্তের রাফাহ ক্রসিং দিয়ে গুরুতর অসুস্থ রোগী ও বিদেশি নাগরিকেরা গাজা ছাড়ার সুযোগ পেয়েছেন। গাজা থেকে মিসরে প্রবেশ করার পর রোগীদেরকে রাফাহ ক্রসিংয়ের কাছাকাছি একটি মিসরীয় ভ্রাম্যমাণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার রাফাহ ক্রসিং দিয়ে ৫০০ বিদেশি নাগরিককে মিসরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। তবে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, প্রথম দিন ৮৮ জন বিদেশি পাসপোর্টধারী ফিলিস্তিনি গাজা ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। তবে মিসরীয় কর্তৃপক্ষ এই সংখ্যা ৮১ জন বলে উল্লেখ করেছে।
এদিকে সুযোগ এলেও গাজা না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ পাসপোর্টধারী বিজ্ঞানী মোহাম্মেদ ঘালায়িনি।
এ বিষয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ৭ অক্টোবর সংঘাত শুরুর আগে থেকেই পরিবারের সঙ্গে গাজায় অবস্থান করছিলেন ঘালায়িনি। আজ বুধবার বিদেশি পাসপোর্টধারীরা যখন রাফাহ ক্রসিং পার হচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত হয়েছিলেন ঘালায়িনিও। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের কয়েক সদস্য; যারা জর্ডানের পাসপোর্টধারী। বিদেশি হিসেবে গাজা ছাড়ার সুযোগ পাওয়া ব্যক্তিদের তালিকায় তাঁদের নাম ছিল।
রাফাহ ক্রসিং থেকে বিবিসি নিউজআওয়ারকে ঘালায়িনি জানান, এখন পর্যন্ত গাজা ছাড়ার সুযোগ পাওয়া ব্যক্তিদের যে তালিকা হয়েছে, সেখানে কোনো ব্রিটিশ পাসপোর্টধারীর নাম দেখেননি তিনি। যদিও এই তালিকায় অস্ট্রিয়া, জর্ডান, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার নাগরিকদের নাম দেখা গেছে।
ঘালায়িনি দাবি করেন, ব্রিটিশ পাসপোর্টধারী হিসেবে সামনের দিনগুলোতে সুযোগ এলেও আপাতত গাজা ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। কারণ, গাজার ভেতরে কী হচ্ছে, তা বাকি পৃথিবীকে জানাতে চান তিনি।
ঘালায়িনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের জন্য এটি একটি অস্তিত্বের প্রশ্ন। যুক্তরাজ্যে আমার পরিচিত ও ভালোবাসার মানুষেরা আমাকে পাগল বলে গালি দেবে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের এই জীবন নিয়ে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে।’

মার্কিন ব্যবসা-সংক্রান্ত সাময়িকী ফোর্বসের প্রকাশ করা ২০২৬ সালের সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জন ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে তাঁর অবস্থান পিছিয়ে পড়ার পর এবার শীর্ষ ৫০ জনের তালিকা থেকে তিনি বাদ পড়লেন।
১ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারে কাজ করছেন। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, ভবনটিতে অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সাময়িকভাবে ছয়টি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এ অবস্থায় দেশটিতে দেড় লাখের বেশি যাত্রী আটকা পড়েছেন।
২ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী যমজ দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড এবং অন্যজনকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে তারানেহ রহিমিকে ফাঁসিতে মৃত্যুদণ্ড এবং তাঁর যমজ বোন রোমিনা রহিমিকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে