গাজা উপত্যকার উত্তরাংশে নিজেদের ট্যাংকের গোলার আঘাতে নিহত হয়েছেন পাঁচজন ইসরায়েলি সেনা। আজ বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী চলতি মাসে উত্তর গাজার কিছু অংশে পুনরায় প্রবেশ করেছে। ফিলিস্তিনপন্থী স্বাধীনতাকামী সংগঠন হামাসের পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টাকে দমন করতেই আইডিএফ এই পদক্ষেপ নিয়েছে।
আইডিএফ আজ ইসরায়েলি সেনাদের নিহত হওয়ার খবর জানিয়ে এক বিবৃতিতে বলেছে, গাজার উত্তরে জাবালিয়া শরণার্থীশিবিরে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে ২০২ ব্যাটালিয়নে ট্যাংকের ক্রসফায়ারে পড়ে ইসরায়েলি পাঁচ সেনা নিহত এবং কিছু সেনা আহত হয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসার জন্য সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং তাঁদের পরিবারকে এ সম্পর্কে জানানো হয়েছে।
ট্যাংকের গোলার আঘাতে অন্তত সাত সেনা আহত হয় বলেও জানায় আইডিএফ। ঘটনাস্থলে দুটি ট্যাংকের গোলাগুলি থেকেই এ ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। ট্যাংক দুটি থেকে ইসরায়েলি ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডারের ব্যবহৃত একটি বাড়িতে গুলি চালানো হয়।
বিবৃতিতে আইডিএফ আরও বলে, ‘প্রাথমিক তদন্ত থেকে মনে হচ্ছে, আলট্রা-অর্থোডক্স প্যারাট্রুপার কোম্পানি হেটজের ট্যাংক যোদ্ধারা সেই বাড়ির একটি জানালা থেকে বেরিয়ে আসা একটি বন্দুকের ব্যারেল শনাক্ত করেছে। বন্দুকের ব্যারেলটির অবস্থানের কারণে বিভ্রান্তি সৃষ্টি হলে ট্যাংক দুটি থেকে গোলা ছোড়া হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।’
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে হামাসের হামলার পরই গাজা উপত্যকায় আক্রমণ শুরু করে ইসরায়েল। ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ২৭৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোয় উত্তর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াই জোরদার হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, এলাকাটিতে নিজেদের সামরিক সক্ষমতা আবার গড়ে তুলতে চাইছে হামাস। এর আগে, এলাকাটিতে হামাসের ঘাঁটি ধ্বংস করে দেওয়ার দাবি করছিল আইডিএফ।

রাশিয়া গোপনে ইরানকে অত্যাধুনিক ড্রোন ও সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে বলে নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে—মস্কো ইরানকে এমন কিছু ড্রোন সরবরাহের প্রস্তাব দিয়েছিল, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় ধরনের হুমকি হয়ে
২৩ মিনিট আগে
আজ শুক্রবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি পেশ করেছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়।
৩৫ মিনিট আগে
ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট দুকোনোতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনায় অন্তত তিন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৮ মে) সকালে আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হলে সেখানে আটকে পড়া বহু আরোহীকে উদ্ধারে জরুরি অভিযান শুরু করে দেশটির উদ্ধারকারী সংস্থাগুলো।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুদ্ধ অবসানে ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবের জবাব আজ শুক্রবারই দিতে পারে ইরান। রোমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ইরানের প্রতিক্রিয়ায় কী আছে, সেটাই এখন দেখার বিষয়।
১ ঘণ্টা আগে