
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্ক সফরে যাবেন ২৮ জুলাই। এই সফরে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতার কার্যালয় গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসও তুরস্ক সফরে যাচ্ছেন। ২৫ জুলাই তার তুরস্ক সফরে যাওয়ার কথা রয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। অর্থাৎ মাহমুদ আব্বাসের তুরস্ক সফরের দিন কয়েকের মাথায় দেশটিতে যাবেন নেতানিয়াহু।
তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, এরদোয়ান একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তাঁর দেশে স্বাগত জানাবেন। আলোচনায় থাকবে তুরস্ক-ফিলিস্তিন সম্পর্ক, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সবশেষ পরিস্থিতিসহ অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক বিষয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় নেতানিয়াহুর আসন্ন তুরস্ক সফরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ২০০৮ সালে এহুদ ওলমার্টের পর এই প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী তুরস্ক সফরে যাচ্ছেন।
তুরস্কের এই কূটনৈতিক তৎপরতা এমন এক সময়ে এল, যখন ফিলিস্তিন-ইসরায়েল শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। বাড়ছে সহিংসতা।
তুরস্ক-ইসরায়েলের মধ্যে বেশ কয়েক বছর ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল। গত বছরের আগস্টে তারা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দেয়।
গত এক বছরে তুরস্ক-ইসরায়েলের মধ্যকার সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ সময় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগসহ বেশ কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তা তুরস্ক সফর করেছিলেন।

দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ‘শেষ’ হয়ে গেছে। আজ আবার তিনি বলছেন, যুদ্ধবিরতি শেষ হলেও ইরানের অনুরোধে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে...
১ ঘণ্টা আগে
তীব্র দাবদাহ আর শুষ্ক আবহাওয়ার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশে এক প্রলয়ংকরী দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে নারী-শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্পেনের ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে...
২ ঘণ্টা আগে
অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণের পাশাপাশি মাঝেমধ্যে বিনোদনের ব্যবস্থা করতেন ফিলিস্তিনি সমাজকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদি। সম্প্রতি গাজা সিটি, দেইর আল-বালাহ এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি অঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে বড় পর্দায় ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিয়ে তিনি...
৩ ঘণ্টা আগে
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে টাইফুন মেসাকের প্রভাবে সৃষ্ট বন্যা ও বাঁধ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৯ জন। স্থানীয় প্রশাসন ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
৫ ঘণ্টা আগে