
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা আলোচনার খবর সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনার দাবি করা হলেও বর্তমানে কোনো আলোচনা চলছে না। তিনি যুক্তরাষ্ট্রর উত্থাপিত ১৫ দফা প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।
বাঘেই জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু বার্তা আদান-প্রদান হলেও যুক্তরাষ্ট্রর দাবিগুলো ইরানের জাতীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের পরিপন্থী। বিশেষ করে পরমাণু কর্মসূচি ত্যাগ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার মতো দাবিগুলোকে ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, ইরানও যুক্তরাষ্ট্রর সামনে ৫টি পাল্টা শর্ত রেখেছে, যার মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহার অন্যতম। তবে যুক্তরাষ্ট্রও ইরানের এই দাবিগুলো মানতে নারাজ।
ইরান জানিয়েছে, তাদের প্রধান লক্ষ্য এখন আলোচনা নয়, বরং দেশরক্ষা। এই লক্ষ্যেই তারা ইসরায়েলসহ অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সম্প্রতি ইরানি নৌবাহিনী তাদের ৮৭ তম দফার হামলা সম্পন্ন করেছে। ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীতে নিজেদের নৌবাহিনীর সক্ষমতা প্রদর্শনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এদিকে যুদ্ধের প্রভাবে এশীয় শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে। দক্ষিণ কোরিয়ার ‘কোস্পি’ সূচক ৩.৮২ শতাংশ বা ২০০ পয়েন্ট কমে ৫০৭৫.৯২-তে দাঁড়িয়েছে। জাপানের ‘নিক্কেই’ সূচক শুরুতে ২.২৪ শতাংশ নামলেও পরে কিছুটা সামলে নিয়ে ০.৭৩ শতাংশ লোকসানে অবস্থান করছে। চীনের শেয়ার বাজারেও সামান্য পতন লক্ষ্য করা গেছে।
যুদ্ধ বন্ধে আলোচনা ও সমঝোতা নিয়ে উভয়পক্ষের এই অনড় অবস্থানের মধ্যে বিশ্ববাজারে আজ মঙ্গলবার টানা চতুর্থ দিনের মতো তেলের দাম বেড়েছে। মার্কিন অপরিশোধিত তেল ‘ডব্লিউটিআই’-এর দাম ১.০৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩.৯৯ ডলারে পৌঁছেছে, যা যুদ্ধ শুরুর পর প্রথমবার ১০০ ডলারের গণ্ডি ছাড়াল। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড-এর দাম ২.২৩ শতাংশ বেড়ে ১০৯.৭৮ ডলারে দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিস্তৃত হওয়ার কারণে সৃষ্ট সরবরাহ সংকটের ফলে ব্রেন্ট ক্রুড ইতিহাসে সর্বোচ্চ মাসিক বৃদ্ধির দ্বারপ্রান্তে এবং মার্কিন ক্রুড ফিউচার ২০২০ সালের পর থেকে সবচেয়ে শক্তিশালী মাসিক বৃদ্ধির দিকে এগোচ্ছে। পূর্ববর্তী সেশনে ১৯ মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর, মে মাসের ব্রেন্ট ক্রুড ফিউচার ০০:০২ গ্রিনিচ মান সময়ে (জিএমটি) ব্যারেল প্রতি ২.২৬ ডলার বা ২% বেড়ে ১১৫.০৪ ডলারে দাঁড়িয়েছে। মে মাসের চুক্তির মেয়াদ আজ শেষ হচ্ছে। যেখানে অপেক্ষাকৃত সক্রিয় জুন মাসের (ফিউচার) চুক্তিটি ছিল ১০৮.৯৬ ডলারে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের ওপর তাদের বিমান হামলা এখনই থামছে না। একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে অস্বীকার করেছেন। নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় থাকা অর্ধেকের বেশি জায়গায় তাঁরা সফলভাবে আঘাত হেনেছেন। তিনি জোর দিয়ে বলেন, তাঁদের প্রধান উদ্দেশ্য ইরানকে ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। তবে সামরিক সূত্রের খবর, ইসরায়েল এখন ইরানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার লক্ষ্যে হামলার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে।
তথ্যসূত্র: আল জাজিরা

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। গত দুই দিনে ইরানের পাঁচটি প্রদেশে মার্কিন হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সময়ে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
২৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস দক্ষিণ গাজার রাফাহে পরীক্ষামূলক একটি ‘মানবিক অঞ্চল’ গড়ে তোলার পরিকল্পনা করছে। সেখানে যাচাই-বাছাই শেষে কয়েক দশ হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে আশ্রয় দেওয়ার পাশাপাশি যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তী প্রশাসনের সূচনা করার লক্ষ্য রয়েছে।
২ ঘণ্টা আগে
মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের আইআরজিসি। একই সঙ্গে সিআইএর সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হবে।
৩ ঘণ্টা আগে
চার ভারতীয় নাগরিককে গত বছর ইচ্ছাকৃতভাবে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। প্রায় এক বছর পর গতকাল বুধবার ভারতের পশ্চিমবঙ্গের মালদার মহদীপুর স্থলবন্দর দিয়ে তাঁরা ভারতে ফিরে গেছেন। তাঁদের মধ্যে রয়েছেন একজন নারী ও দুই নাবালক শিশু।
৩ ঘণ্টা আগে