
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে ২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব নেন কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গাভির। তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে দেশটির ২৮ শতাংশ পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পত্রিকাটি জানায়, ইসরায়েলি পুলিশ বাহিনীতে তীব্র জনবল সংকটের প্রেক্ষাপটে আয়োজিত রুদ্ধদ্বার বৈঠকে পরিসংখ্যানটি উপস্থাপন করা হয়।
হারেৎজ-এর প্রতিবেদনে প্রকাশিত তথ্যে আরও দেখা যায়, বেন-গাভির মেয়াদকালে পুলিশ বাহিনীতে নতুন নিয়োগ বেড়েছে ঠিকই, তবে নতুন নিয়োগপ্রাপ্তদের এক-চতুর্থাংশের বেশি সদস্যকেই সীমান্ত পুলিশ কিংবা জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে গঠিত তথাকথিত ‘ন্যাশনাল গার্ড’-এ স্থানান্তরিত করা হয়েছে।
হারেৎজ-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়োগ সত্ত্বেও ইসরায়েলের বিভিন্ন থানা এবং ট্রাফিক বিভাগে এখনো প্রায় ২,০০০ পুলিশ কর্মকর্তার ঘাটতি রয়ে গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে ‘ন্যাশনাল গার্ড’ গঠনের অনুমোদন দেয়।
বিরোধী রাজনৈতিক দলগুলো তখন এই বলপ্রয়োগকারী বাহিনীকে বেন-গাভিরের কর্তৃপক্ষের অধীনে ন্যস্ত করার কঠোর সমালোচনা করেছিল। তাদের অভিযোগ ছিল, রাজনৈতিক সুযোগ-সুবিধার বিনিময়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম ডানপন্থী ওৎজমা ইয়েহুদিত দলের নেতার হাতে কার্যত একটি ‘ব্যক্তিগত মিলিশিয়া’ গড়ে তোলার সুযোগ করে দিয়েছেন।

সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনার জন্য দেশটির সঙ্গে পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনীর প্রধানদের একটি জরুরি বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান।
১৬ মিনিট আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় নিউইয়র্কের ম্যানহাটনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে সুপরিচিত ব্যক্তিত্বসহ প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।
১ ঘণ্টা আগে
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান তাদের যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এক জরুরি উচ্চপর্যায়ের বৈঠক করবে। ইয়েমেনের ইরানপন্থী হুতিদের হামলার মধ্যে সৌদি আরবকে কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। এদিকে ইরান হুতিদের দ্রুত অগ্রযাত্রা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেছে।
৫ ঘণ্টা আগে
আগামী ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে ইসরায়েলের দুটি প্রধান আরব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি ইউনাইটেড আরব লিস্ট বা রা’আম (Ra’am) এবং জয়েন্ট লিস্টকে (Joint List) নির্বাচনে অংশগ্রহণ থেকে অযোগ্য ঘোষণা করার পক্ষে ভোট দিয়েছে।
৫ ঘণ্টা আগে