
গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আরও দুই ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। আজ শনিবার এই দুই জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এই জিম্মি বিনিময়ের মধ্যেই ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই শিশু নিহত হয়েছে। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিন ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ছয় ইসরায়েলি বন্দী মুক্তি দেওয়ার অংশ হিসেবে দুই জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে। একই সময়ে, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী গুলি চালিয়ে ১২ ও ১৩ বছর বয়সী দুই ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে।
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহে সপ্তম ধাপের বন্দী বিনিময়ের প্রথম দফায় দুজনকে ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়। ঘটনাস্থলে হামাসের যোদ্ধারা একটি ব্যানার উঁচিয়ে ধরেছিলেন। সেখানে লেখা ছিল, ‘আমরাই প্লাবন...আমরাই চূড়ান্ত শক্তি।’ ঘটনাস্থলে হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের শত শত যোদ্ধা মোতায়েন ছিল।
আল-মায়েদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বন্দী তাল শোহাম এবং আভেরা মেংগিস্তুকে রাফাহ শহরে মুক্তি দেওয়া হয়। সপ্তম ধাপের দ্বিতীয় দফার বন্দী বিনিময় গাজার মধ্যাঞ্চলের নুসেইরাতে অনুষ্ঠিত হওয়ার কথা। যেখানে প্রতিরোধ যোদ্ধারা আরেকটি ব্যানারে লিখেছে, ‘এই ভূমি তাঁর প্রকৃত সন্তানদের চেনে, দ্বৈত-জাতীয়তার বিদেশিদের নয়।’
বন্দী বিনিময়ের অংশ হিসেবে ইসরায়েল ৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত, ৬০ জন দীর্ঘমেয়াদি কারাদণ্ডপ্রাপ্ত এবং ৪৭ জন পূর্বে মুক্তি পাওয়া কিন্তু পুনরায় আটককৃত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এ ছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজা থেকে আটক ৪৪৫ জনকেও মুক্তি দেওয়া হবে।
এদিকে, পশ্চিম তীরের দখলকৃত এলাকায় ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। ১২ বছর বয়সী আয়মান নাসের আল-হাইমুনিকে হেবরনে এবং ১৩ বছর বয়সী রিমাস আল-আমুরিকে জেনিনে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওয়াফা সংবাদ সংস্থা নিশ্চিত করেছে যে, হাইমুনি তার আত্মীয়ের বাড়িতে গিয়েছিল বেড়াতে। সেখানেই তাকে গুলি করা হয়, পরে হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়।
ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল, ফিলিস্তিন (ডিসিআইপি) জানায়, আল-আমুরিকে তার পরিবারের বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলি করা হয়। ইসরায়েলি সেনারা একটি সাঁজোয়া গাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূর থেকে পাঁচটি গুলি ছোড়ে, যার একটি তার পিঠে লাগে।
ডিসিআইপির কর্মকর্তা আয়েদ আবু ইকতাইশ বলেন, ‘আয়মান ও রিমাসকে হঠাৎ করে, বিনা নোটিশে এবং পেছন থেকে গুলি করা হয়েছে, যখন ইসরায়েলি সেনারা নিরাপদে সাঁজোয়া যানগুলোর ভেতরে ছিল।’
এই হত্যাকাণ্ড এমন সময়ে ঘটেছে, যখন ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে বড় পরিসরে অভিযান চালাচ্ছে, বিশেষ করে নাবলুস, তুলকারেম ও জেনিনে।

ইরান-সমর্থিত হুতিদের দখল ঠেকাতে ইয়েমেনের বন্দরনগরী মোখায় অবস্থানরত ইয়েমেনি ব্যাটালিয়নগুলো গত বৃহস্পতিবার অনেকটাই অপ্রস্তুত ছিল। তাদের বাহিনীর তালিকায় এমন বিপুলসংখ্যক সেনার নাম ছিল, যাদের বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না।
১ ঘণ্টা আগে
ইরানের হেনগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের কাছে এক ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এতে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আয়োজিত গতকাল শনিবার রাতের নৈশভোজে ব্রিকস জোটের কয়েকজন নেতা অংশ নেননি। তাঁদের মধ্যে ছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ।
৩ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলে আটক বাংলাদেশি চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গ তুলে বাংলাভাষী হিন্দুদের জন্য একটি আলাদা আবাসভূমি হিসেবে পশ্চিমবঙ্গ সৃষ্টির গুরুত্ব বোঝানোর চেষ্টা করায়...
৩ ঘণ্টা আগে