
গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হামাস ও ইসরায়েলসহ বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনায় অল্প অগ্রগতি হয়েছে। আর এর ধারাবাহিকতায় হামাস ৩৪ জন ইসরায়েলি জিম্মির নাম অনুমোদন দিয়েছে; যাদের মুক্তি দেওয়া হবে। সৌদি আরবের একটি সংবাদমাধ্যম এরই মধ্যে এই ৩৪ জিম্মির নাম প্রকাশ করে দিয়েছে।
হামাস গতকাল রোববার রয়টার্সকে জানিয়েছে, তারা সম্ভাব্য বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে ৩৪ জন ইসরায়েলি বন্দীর একটি তালিকা অনুমোদন করেছে। নাম প্রকাশ না করার শর্তে এক হামাস কর্মকর্তা বলেন, যেকোনো চুক্তিই গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির শর্তের ওপর নির্ভর করবে।
হামাস এই তালিকা অনুমোদ দিলেও যুদ্ধবিরতি আলোচনা নিয়ে খুব একটা অগ্রগতি হয়নি। গোষ্ঠীটির ওই কর্মকর্তা বলেন, ‘গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার বা স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।’
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর হামাসের বিবৃতি অস্বীকার করে দাবি করেছে, হামাস প্রস্তাবিত বিনিময়ের জন্য কোনো বন্দীর নাম দেয়নি। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ‘এখন পর্যন্ত, হামাস কোনো বন্দীর নামের তালিকা সরবরাহ করেনি।’
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির প্রচেষ্টায় দোহায় আলোচনা অব্যাহত আছে। যেখানে কাতারের এবং মিসরীয় মধ্যস্থতাকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাইডেন প্রশাসনও হামাসকে জানিয়েছে, ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরিবর্তন হতে যাওয়ার আগে একটি চুক্তি চূড়ান্ত হওয়া উচিত।
এদিকে সৌদি দৈনিক আল-শারক জানিয়েছে, তাদের কাছে এমন একটি তালিকা আছে, যেখানে হামাস যে ৩৪ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে, তাদের নাম আছে।
হামাস এই তালিকায় কারা জীবিত তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামাসের এক কর্মকর্তা বলেন, বন্দীদের অবস্থা নির্ধারণ করতে প্রায় এক সপ্তাহ সময় নেবে।
তালিকায় দুজন শিশু, ১০ জন নারী, ১১ জন বৃদ্ধ পুরুষ এবং ১১ জন ৫০ বছরের কম বয়সী পুরুষ রয়েছেন। আল-শারক জানিয়েছে, যদি চুক্তি হয় তবে নিম্নলিখিত ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে।
তাঁরা হলেন রোমি গোনেন, এমিলি দামারি, আরবেল ইয়েহুদ, ডোরন স্টেইনব্রেচার, আরিয়েল বিবাস, কফির বিবাস, শিরি সিলবারম্যান বিবাস, লিরি আলবাগ, করিনা আরিয়েভ, আগাম বার্গার, ড্যানিয়েল গিলবোয়া, নামা লেভি, ওহাদ বেন-আমি, গাদ মোশে মুসেস, কিথ সিগেল ও অফের কালডেরন।
এই তালিকায় আরও আছেন এলি শারাবি, আইজ্যাক এলগারেট, শ্লোমো মানসুর, ওহাদ ইয়াহালোমি, ইউসেফ আলজিদনা, ওদেদ লিফশিৎজ, ইদান তসাচি, হিশাম এলি সাইদ, ইয়ারদেন বিবাস, সাগুই দেকেল-চেন, ইয়ার হর্ন, ওমর ওয়েঙ্কার্ত, আলেকজান্দার ত্রুফানভ, এলি কোহেন, অর লেভি, আভেরা মেংগিস্তু, তাল শোহাম ও ওমর শেম-তভ।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৫ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে