
গাজা ও পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ফিলিস্তিন রাষ্ট্র চায় নরওয়ে। এই সমন্বিত রাষ্ট্রে জেরুসালেমের একটি নির্দিষ্ট অংশও থাকবে। গতকাল শনিবার নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আসপেন বার্থ আইদে। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কাতারের রাজধানী দোহায় ২২ তম ‘কনফ্লিক্ট মেডিয়েশন ইন আ নিউ এরায়’—অংশ নেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া, এই সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীও অংশগ্রহণ করেন। সম্মেলনে আইদে বলেন, ‘আমরা একটি সমন্বিত ফিলিস্তিন চাই, যার মধ্যে থাকবে পশ্চিম তীর, গাজা এবং জেরুজালেমের প্রাসঙ্গিক অংশ।’
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমার বিশ্বাস, এই অঞ্চলের এখনকার বার্তা হচ্ছে যে—এটি একদম সম্ভব। হয়তো এক গুরুত্বপূর্ণ চুক্তি হবে, কিন্তু সেটি ফিলিস্তিনের সঙ্গে হওয়া উচিত। এটি একক কোনো সংঘর্ষ নয়, তবে এর মধ্যে একটি মূল সংঘর্ষ রয়েছে, যা হলো ফিলিস্তিন প্রশ্নের সমাধান না হওয়া।’
দোহায় চলমান দুদিনব্যাপী এই ফোরামের থিম হলো ‘উদ্ভাবনের অবশ্যম্ভাবিতা’। সরকারি অনুমান অনুযায়ী, দেড় শতাধিক দেশ থেকে ৪ হাজার ৫০০ জনেরও বেশি অংশগ্রহণকারী এতে যোগ দিয়েছেন। যার মধ্যে সাতজন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, সাতজন প্রধানমন্ত্রী এবং ১৫ জন পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন।
ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি করতে মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের নেতৃত্বে মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গায়ের জোরে যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার মনোভাব দেখানোর কারণেই এমনটা হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার ফলে গত বছরের ৭ অক্টোবর এখন পর্যন্ত ৪৪ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু।
এদিকে, গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েল গাজায় তার কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

কোনো মার্কিন সেনাকে হত্যা বা আটক করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। কোনো নারী এই কাজ করতে পারলে তাঁকে দেওয়া হবে দ্বিগুণ পুরস্কার।
২ মিনিট আগে
ভূতের ভয়ে হোস্টেল ছেড়ে চলে গিয়েছে ভারতে মহারাষ্ট্রের অমরাবতী জেলায় এক বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থী। ওই সরকারি আবাসিক বিদ্যালয়টিতে চার ছাত্রীর ওপর ‘ভূতে আছড়’ করেছে এই গুজব ছড়িয়ে পড়ার পর এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাশিয়ার হামলায় ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে কৃষিপণ্য রপ্তানি প্রায় থমকে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশটির কৃষকেরা। ভালো ফলন হওয়া সত্ত্বেও শস্য বিক্রি করতে না পারায় কৃষকদের অর্থসংকট তীব্র হচ্ছে। এর ফলে শুধু চলতি মৌসুম নয়, আগামী বছরের ফসল উৎপাদনও ঝুঁকির মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার হামাসের সঙ্গে বিরল এক বৈঠকে বসেছিলেন। বৈঠকে মার্কিন-সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে