
ইসরায়েলের সামরিক ঘাঁটি ও আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার ওপর গোয়েন্দাগিরির অভিযোগে সাত ইসরায়েলি নাগরিককে আটক করা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত ও পুলিশ তাঁদের আটক করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শিন বেত ও ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা একটি গোয়েন্দা নেটওয়ার্ক ভেঙে দিয়েছে, যার সঙ্গে ইসরায়েলি নাগরিকেরা জড়িত ছিলেন এবং তাঁরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামো সম্পর্কে ইরানের জন্য স্পর্শকাতর তথ্য সংগ্রহ করছিলেন।
আসামিরা সবাই ইসরায়েলের বন্দরনগরী হাইফা ও উত্তর ইসরায়েলের অন্যান্য এলাকার বাসিন্দা। তাঁরা সবাই ইহুদি। তাঁদের মধ্যে আজিস নিসানোভ, আলেকজান্ডার সাদিকভ, ভায়াচেস্লাভ গুশচিন, ইয়েভগেনি ইয়োফে এবং ইয়িগাল নিসান নামে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। দুজন নাবালক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি।
ইসরায়েলি পুলিশ ও শিন বেত জানিয়েছে, এই সন্দেহভাজনরা ‘আলখান’ এবং ‘ওরখান’ নামে দুই ইরানি গোয়েন্দা কর্মকর্তার নির্দেশনায় দুই বছরের বেশি সময় ধরে কাজ করেছেন এবং তাঁরা ইসরায়েলজুড়ে বিভিন্ন সামরিক ঘাঁটি, বন্দর, আয়রন ডোম সিস্টেম এবং জ্বালানি অবকাঠামোর ওপর ‘বিস্তৃত পর্যবেক্ষণ মিশন’ পরিচালনা করেছেন। এই গোয়েন্দা চক্র জানত যে, তারা যে তথ্য সংগ্রহ করেছে তা শত্রুদের (ইসরায়েলে) ক্ষেপণাস্ত্র হামলায় সাহায্য করতে পারে।
তারা আরও জানিয়েছে, এই অভিযানে অভিযুক্তরা কিছু ইসরায়েলি নাগরিকের ওপর গোয়েন্দাগিরি এবং কৌশলগত স্থাপনার ছবি তুলেছেন ও তথ্য সংগ্রহ করেছেন, যা ইরানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তদের কর্মকাণ্ডের জন্য ইরান থেকে কয়েক লাখ ডলার পরিশোধ করা হয়েছিল, যার অধিকাংশই পরিশোধ করা হয়েছিল ক্রিপ্টোকারেন্সিতে।
আটকৃতদের কাছ থেকে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর বিভিন্ন ঘাঁটির ছবি ও ভিডিও, বন্দর এবং জ্বালানি অবকাঠামোর বিষয়ে বিপুল পরিমাণ তথ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শিন বেত ও পুলিশ।
ইসরায়েল সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন ইরানি গুপ্তচরকে আটক করেছে। এ ঘটনার আগে সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার চেষ্টা করার জন্য ৭৩ বছর বয়সী একজন ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের অভিযোগ, মোতি মামান নামের ওই ব্যক্তিকে দুবার ইরানে চোরাপথে নিয়ে যাওয়া হয়েছিল এবং নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার বিষয়ে জানানো হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের সেই দাবি নাকচ করেছে। একই সঙ্গে সতর্ক করে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের ‘সাহস থাকলে’ পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখতে পারে সেটার কী পরিণতি হয়। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর...
৩১ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ন্যাটো মিত্রদের কাছে হরমুজ প্রণালি রক্ষায় যুক্তরাষ্ট্রকে সহায়তার দাবি জানিয়েছেন। একই সময়ে জাপান এবং অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা ট্রাম্পের আহ্বান মেনে হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না বা কোনো জাহাজকে এসকর্ট দেবে না। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরের ঐতিহ্যবাহী এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয় সময় আজ সোমবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউতে লাগা এই আগুনে রোগীদের বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন অন্তত ১১ জন হাসপাতাল কর্মী।
১ ঘণ্টা আগে
ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ১২ বিলিয়ন (১ হাজার ২০০ কোটি) ডলারের বেশি ব্যয় করেছে। মধ্যপ্রাচ্য সংকটের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব নিয়ে মার্কিন অভ্যন্তরীণ উদ্বেগ বাড়ার মাঝেই এই তথ্য...
১ ঘণ্টা আগে