
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার আজারবাইজান সফর করছেন। তাঁর এই সফরের ফাঁকে বাকুতে সিরীয় ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দামেস্কের একটি কূটনৈতিক সূত্রের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ‘স্থানীয় সময় শনিবার (১২ জুলাই) শারার বাকু সফরের ফাঁকে একজন সিরীয় কর্মকর্তা ও একজন ইসরায়েলি কর্মকর্তার মধ্যে একটি বৈঠক হবে।’ তবে এই বৈঠকে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অংশ নেবেন না।
গত ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর সিরিয়ায় ইসরায়েলের সামরিক উপস্থিতি আগের তুলনায় বেড়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিই এই আলোচনার প্রধান বিষয় হবে।
প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বর্তমানে আজারবাইজান সফর করছেন। সফরকালে শারা বাকুর প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। তবে এই হামলাগুলো ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হলে এসব হামলা তীব্র হয়। বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি দখলদার বাহিনী মাউন্ট হারমন দখল করেছে এবং দক্ষিণ সিরিয়ায় অন্তত ১০টি সামরিক ফাঁড়ি তৈরি করেছে। এর সঙ্গে কুনাইত্রা ও অন্যান্য অঞ্চলেও ইসরায়েলি দখলদার বাহিনীর অনুপ্রবেশ ঘটছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। এরই মধ্যে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশের সাইবার সেল। উসকানিমূলক মন্তব্য এবং ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ‘বাংলা পক্ষ’র প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে। আজ মঙ্গলবার সাইবার ক্রাইম বিভাগ তাঁকে...
২ ঘণ্টা আগে
‘মেয়েদের পড়াশোনা করে কী হবে? তাদের প্রতিবাদ বা জনসমাবেশে না গিয়ে ঘরে থাকাই উচিত।’— নারীশিক্ষা নিয়ে বিহারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারির এই বিতর্কিত মন্তব্য ঘিরে ভারতজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ২০২৬ সালে দাঁড়িয়ে, যখন ভারতের নারীরা মহাকাশ বিজ্ঞান থেকে প্রশাসন—সব ক্ষেত্রে নেতৃত্ব...
২ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথ খুনের মামলায় চাঞ্চল্যকর মোড়। উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে অভিযুক্ত রাজ সিংকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ ও এসটিএফ-এর যৌথ দল। এই হাই-প্রোফাইল খুনের মামলায় রাজ সিংয়ের গ্রেপ্তারি নিয়ে বর্তমানে দুই রাজ্যের রাজনৈতিক...
৩ ঘণ্টা আগে
ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার তাদের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে তেহরানের সম্ভাব্য জবাবগুলোর একটি হতে পারে ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধকরণ। সোজা কথায় পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন। একই সঙ্গে, ফের হামলা হলে ইরান শত্রুকে এমন শিক্ষা দেবে যা তারা সবসময় ‘স্মরণ’ রাখবে।
৩ ঘণ্টা আগে