গত ৭ অক্টোবর থেকে গত শুক্রবার সকাল সাময়িক যুদ্ধবিরতির শুরু পর্যন্ত গাজা উপত্যকায় ৪০ হাজার টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় থেকে বলা হচ্ছে, গাজাকে বসবাস অযোগ্য করে তোলার উদ্দেশ্যেই এমন হামলা।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যকার মানবিক যুদ্ধ বিরতির তৃতীয় দিন গতকাল রোববার মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে বিবৃতি দিয়েছেন গণমাধ্যম কার্যালয়ের প্রধান সালামা মারুফ। বিবৃতিতে মারুফ বলেন, ‘ইসরায়েলি দখলদার বাহিনী উপত্যকায় ৪০ হাজার টন বিস্ফোরক ফেলেছে। ক্যামেরায় যা ধরা পড়েনি সেসব ধ্বংসযজ্ঞ এখন স্পষ্ট হচ্ছে।’
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দখলদারবাহিনীর ব্যবহৃত বোমাগুলো আগে কখনো ব্যবহার করা হয়নি। শত শত শহীদ নিহত হওয়ার স্থানেই চাপা পড়ে আছেন। এ ধ্বংসযজ্ঞ দেখে বোঝা যায়, তাদের উদ্দেশ্যই ছিল গাজাকে বসবাসের অযোগ্য করে ফেলা।’
বিবৃতিতে মারুফ অস্থায়ী যুদ্ধ বিরতি নিয়েও কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, ‘যুদ্ধ বিরতির দিনগুলোতে ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো ও বাসস্থানগুলো দেখে গণহত্যার ভয়াবহতা বোঝা যাচ্ছে।’
আন্তর্জাতিক মহলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গাজা উপত্যকার এক–তৃতীয়াংশ জনসংখ্যা এখনও প্রয়োজনীয় সরবরাহ পায়নি। এখানে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর অনুপস্থিতিও স্পষ্ট।’ এখানে একটি বড় ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা জরুরি বলেও উল্লেখ করেন মারুফ।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয় পেয়েছেন ডানপন্থী ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পরাজিত করেছেন। তবে সরাসরি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট তিনি পাননি। ফ্লাভিও দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পুত্র।
৫ মিনিট আগে
নতুন হুমকির পর যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান যুক্তরাষ্ট্র নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। এর কয়েক দিন আগে ওই বিমানঘাঁটিতে হামলার কথিত ইরানি ষড়যন্ত্রের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ।
১৯ মিনিট আগে
ভূখণ্ডের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং হুতিদের অবসান ঘটাতে পূর্ণাঙ্গ সামরিক অভিযান তথা যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি। একই সময়ে সৌদি আরব এ উদ্যোগে কূটনৈতিক ভূমিকা রাখছে।
৩২ মিনিট আগে
পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৯ ঘণ্টা আগে