Ajker Patrika

ইরানের নেতৃত্ব পরিষদের বৈঠকে হামলার দাবি ‘মিথ্যা প্রোপাগান্ডা’, আরও এক এফ-১৫ ভূপাতিত করার দাবি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৯: ৪৫
ইরানের নেতৃত্ব পরিষদের বৈঠকে হামলার দাবি ‘মিথ্যা প্রোপাগান্ডা’, আরও এক এফ-১৫ ভূপাতিত করার দাবি
যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি করেছে ইরান। ছবি: সংগৃহীত

একটি নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্র তাসনিম নিউজকে জানিয়েছে, বিশেষজ্ঞ পরিষদ (Assembly of Experts) বা ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের কোনো বৈঠকে হামলা চালানোর বিষয়ে ইসরায়েলি শাসনগোষ্ঠী এবং হিব্রু সংবাদমাধ্যমগুলো যে ‘প্রোপাগান্ডা’ চালাচ্ছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা।’

সূত্রটি আরও যোগ করেছে, উল্লিখিত সময়ে এই ধরনের কোনো বৈঠকই অনুষ্ঠিত হয়নি। সূত্রটি জোর দিয়ে বলেছে, এই ধরনের গুজব মূলত দেশটিতে ‘ক্ষমতার শূন্যতা' বিরাজ করছে—এমন একটি ধারণা তৈরি করার জন্য একধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল অপারেশন।’

তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে সূত্রটি আরও জানায়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানকে আঘাত করেছে।

এর আগে সোমবার, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কার্যালয় খাতামুল আমবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার ঘোষণা দিয়েছিল।

এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে লক্ষ্যবস্তু হওয়া মার্কিন বিমান এবং বিমানগুলো বিধ্বস্ত হওয়ার আগে ইজেক্ট করা (প্যারাশুটের সাহায্যে বেরিয়ে আসা) পাইলটদের বিভিন্ন ছবি প্রকাশিত হচ্ছে।

সোমবার সকালে ইরানি সশস্ত্র বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে ইরান-কুয়েত সীমান্ত অঞ্চলে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে, যা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে। তবে ইরানিদের এই দাবির বিপরীতে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিমান তিনটি কুয়েতি বাহিনীর ‘ফ্রেন্ডলি ফায়ারে’ পড়ে বিধ্বস্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত