ইরানে হামলার জন্য শত শত কোটি ডলারের অস্ত্র মজুত করছে ইসরায়েল। তেল আবিবভিত্তিক সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ওয়াইনেট নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ২৮ নভেম্বর ইসরায়েলের সরকারি কমিটি একটি চুক্তিতে অনুমোদন দেয়, যার মাধ্যমে ২৪০ কোটি ডলার ব্যয়ে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন সিএইচ-৫৩ হেলিকপ্টার কিনতে পারবে ইসরায়লের বিমানবাহিনী। ইরানে সম্ভাব্য হামলা চালানোর জন্যই তারা এই হেলিকপ্টার ক্রয় করছে বলে ওয়াইনেটের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম মার্কারের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের মন্ত্রিপরিষদ এক ঘণ্টার কম সময় ধরে আলোচনা করে ১০ থেকে ১৫টি হেলিকপ্টার কেনার অনুমোদন দেয়। এ ছাড়া অতিরিক্ত আরও আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থা কেনার জন্য অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার।
পরমাণু চুক্তির স্থবিরতা ঠেকাতে পাঁচ মাস পর ভিয়েনায় ইরানের সঙ্গে আবার গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। ওয়াইনেট নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল মনে করে, ২০১৫ সালের চুক্তিতে পুনরায় ফিরবে না ইরান। আর এ জন্যই হামলার কথা চিন্তা করছে ইসরায়েল সরকার।
ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে ২০১৫ সালে ছয় বিশ্বশক্তি ও তেহরানের মধ্যে চুক্তি হয়। ২০১৮ সালে একতরফাভাবে এই চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। তেহরানের ওপর আরোপ করে কঠোর নিষেধাজ্ঞা। চলতি বছর ক্ষমতা গ্রহণের পর এই চুক্তি সচল করতে উদ্যোগ নেয় বাইডেন প্রশাসন। এ লক্ষ্যে গত এপ্রিল থেকে পক্ষগুলোর মধ্যে কয়েক দফা আলোচনা চলছে।
ওয়াইনেট নিউজের প্রতিবেদনে আরও জানানো হয়, সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী ইরানে সম্ভাব্য হামলা চালানোর প্রস্তুতি দ্বিগুণ করেছে। ইসরায়েলি বিমানবাহিনী ও গোয়েন্দাদের সঙ্গে নিয়ে তারা এই প্রস্তুতি নিচ্ছে।
ইসরায়েলের সশস্ত্র বাহিনীর (আইডিএফ) কর্মকর্তাদের শঙ্কা, ইরানে হামলা চালালে পালটা ব্যবস্থা নিতে পারে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। আর এ জন্যই আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থা কেনার প্রতি জোর দিচ্ছে ইসরায়েল।

ইরানের জনগণ বর্তমানে ‘অনেক সমস্যার’ মুখোমুখি বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি বলেছেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার সংকট ও বেকারত্ব কাটিয়ে উঠতে তাঁর সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
১ ঘণ্টা আগে
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা ৬৮৮টি ভাবনা ও চিঠির একটি বিরল সংগ্রহ নিলামে বিক্রি হয়েছে প্রায় ১২ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা ২০ কোটি টাকারও বেশি। ভারতীয় ঐতিহাসিক কোনো নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি নতুন বিশ্বরেকর্ড বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট।
২ ঘণ্টা আগে
সাইবার হামলার আশঙ্কা যে আর শুধু কম্পিউটার বা অনলাইন সেবার মধ্যে সীমাবদ্ধ নেই, তারই নতুন উদাহরণ দেখা গেল যুক্তরাজ্যে। ইরানসংশ্লিষ্ট হ্যাকারদের হামলার পর যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চার দিন বন্ধ রাখতে হয়েছিল। তবে ব্রিটিশ সরকার বলছে, এতে জাতীয় বিদ্যুৎ বা জ্বালানি ব্যবস্থায় কোনো ঝুঁকি
৪ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ থেকে বেঙ্গালুরুতে কাজের খোঁজে আসা ভারতীয়দের অনেকেই এখন নিজেদেরই নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে পুলিশের হয়রানির শিকার হওয়ার অভিযোগ করছেন। তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে বারবার আটক, মারধর ও জিজ্ঞাসাবাদের অভিযোগে আতঙ্কে কেউ পরিবার নিয়ে শহর ছাড়ছেন...
৪ ঘণ্টা আগে