আগামীর স্থাপত্য থেকে শুরু করে পথপ্রদর্শক অবকাঠামোর যাত্রা শুরুর ক্ষেত্রে দুবাইয়ের পরিচিতি বিশ্বজোড়া। গত বুধবার এই শহরে আয়োজিত হয়েছিল বিশ্বের প্রথম জেট স্যুট রেস। বৈজ্ঞানিক কল্পকাহিনির মতোই আটজন প্রতিযোগীকে উড়তে দেখা গেছে এতে।
এই প্রতিযোগীদের দেখে মার্ভেলের আয়রনম্যানের কথা মনে পড়লেও দোষের কিছু নেই। তাঁরাও তো সুপারহিরো বটেই! তবে পার্থক্য শুধু এটাই, সুপার ভিলেন বা এলিয়েন যুদ্ধবাজদের সঙ্গে লড়তে হয়নি এসব প্রতিযোগীকে।
সিএনএন জানায়, জেট স্যুট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ’ ও ‘দুবাই স্পোর্টস কাউন্সিল’ যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করে।
গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজের প্রধান টেস্ট পাইলট রিচার্ড ব্রাউনিং বলেন, ‘আপনি যেদিকে তাকাবেন, ওপরে-নিচে কিংবা আশপাশে সব জায়গায় প্রতিযোগী পাইলট দেখতে পাবেন। সত্যিই এটি একটি চমৎকার অভিজ্ঞতা!’
পানির ওপর প্রায় এক কিলোমিটার এলাকায় স্থাপিত ১২টি বাধা উড়ে উড়ে অতিক্রম করেন আট পাইলট। এর জন্য তাঁরা সময় পান মাত্র ৯০ সেকেন্ড। তাঁদের শরীরজুড়ে স্থাপন করা হয় পাঁচটি জেট ইঞ্জিন, যা তাঁদের উড়তে সাহায্য করে।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৫ ঘণ্টা আগে