আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল সিয়েল দুবাই মেরিনা। আগামী ১৫ নভেম্বর ৩৭৭ মিটার উচ্চতার এই হোটেলটির উদ্বোধন হবে। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
উদ্বোধনের পর এটিই হবে বিশ্বের সর্বোচ্চ হোটেল, যা নতুন রেকর্ড তৈরি করবে। হোটেলটির নির্মাণকাজ পরিচালনা করেছে দ্য ফার্স্ট গ্রুপ এবং এটি পরিচালনা করবে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের ভিগনেট কালেকশন। ৮২ তলা বিশিষ্ট এই টাওয়ারটি আরব আমিরাতেরই শেখ জায়েদ রোডের জেভোরা হোটেলকে ছাড়িয়ে যাবে। হোটেলটি দুবাইয়ের আতিথেয়তা কেন্দ্রগুলোর তালিকায় নতুন সংযোজন এবং শহরের বড় পর্যটন বিনিয়োগকে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত করছে।
হোটেলটিতে মোট ১ হাজার ৪টি রুম ও সুইট রয়েছে। প্রতিটি তলা থেকে দুবাইয়ের দৃষ্টিনন্দন পাম জুমেইরা এবং মেরিনার মনোরম দৃশ্য দেখা যাবে। প্রতি রুমের ন্যূনতম ভাড়া রাত প্রতি ১ হাজার ৩১০ দিরহাম বা সাড়ে ৪৫ হাজার টাকা। আর প্রিমিয়াম স্যুইটগুলো প্রায় ২ হাজার ৪০০ দিরহাম মূল্যে ভাড়া পাওয়া যাবে।
পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য সংস্থা এনওআরআর ৮২ তলা এই ভবনের নকশা করেছে। এই কাচের টাওয়ারটি এমনভাবে তৈরি যেখানে চারপাশ থেকেই আলো ভবনের ভেতরে প্রবেশ করবে। অতিথিরা ওপরের রুফটপ অবজারভেশন ডেকে বসে ৩৬০ ডিগ্রির দৃশ্য উপভোগ করতে পারবেন। এখান থেকে দেখা যাবে দুবাইয়ের বিখ্যাত স্থানগুলো, যেমন বুর্জ আল–আরব এবং আইন দুবাই।
হোটেলটি আরও নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে। একটি হলো—বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিতি ইনফিনিটি পুল এবং সর্বোচ্চ ক্লাব। ৭৬ তলা উচ্চতায় অবস্থিত ট্যাটু স্কাই পুল অ্যাড্রেস বিচ রিসোর্টের ২৯৪ মিটারের রেকর্ড ছাড়িয়ে যাবে। আর ৮১ তলায় অবস্থিত ট্যাটু স্কাই লাউঞ্জ হবে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ক্লাব।
হোটেলের মূল আকর্ষণ হলো ট্যাটু দুবাই, যা পুরস্কারপ্রাপ্ত এশীয় খাবারের রেস্তোরাঁ, যা টাওয়ারের তিনটি ওপরের তলা নিয়ে গঠিত। হোটেলের অন্যান্য আন্তর্জাতিক রেস্তোরাঁর মধ্যে রয়েছে—রাইজেন কফি অ্যান্ড আর্টিসানাল বেকারি, এখানে সারা দিন সেবা দেওয়া হয়। ওয়েস্ট–১৩ রেস্তোরাঁয় ভূমধ্যসাগরের অঞ্চলের খাবার পাওয়া যায়। ইস্ট–১৪ রেস্তোরাঁয় থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম এবং ভারতের স্বাদের বুফে খাবার পাওয়া যাবে। এখানে রামেন, সুশি এবং কারি স্টেশনও আছে।
হোটেলটি এরই মধ্যে বুকিং শুরু করে দিয়েছে।

স্পেনের উত্তর আফ্রিকান অঞ্চল সেউতায় গত ২৪ ঘণ্টায় মরক্কো থেকে স্থল ও পানিপথে প্রায় ৪৯ হাজার অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছেন বলে ধারণা করছেন কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবারের বিভিন্ন ভিডিও ও ছবিতে হাজার হাজার মানুষকে সাঁতরে এই শহরে ঢুকতে দেখা যায়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সারারাত ধরেও এই
৩৪ মিনিট আগে
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এক জরুরি অধ্যাদেশে সই করেছেন, যার মাধ্যমে দেশটিতে ‘বিদ্বেষ’ ছড়ানো বিদেশি নাগরিকদের বের করে দেওয়ার ক্ষমতা পাচ্ছে সরকার। গতকাল বৃহস্পতিবার সই হওয়া এই অধ্যাদেশের আইনি ভিত্তি নিয়ে ইতোমধ্যে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। এই আদেশের ফলে যারা আর্জেন্টিনায় ঘৃণা ছড়াবে কিংবা
১ ঘণ্টা আগে
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম পরিচিত মুখ এবং দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা পদত্যাগ করেছেন। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি দল ছেড়েছেন বলে জানা গেছে। টেলিভিশন বিতর্কসভাগুলোতে বিজেপির অন্যতম প্রধান চেহারা হিসেবে পরিচিত শেহজাদ গতকাল বৃহস্পতিবার তাঁর পদত্যাগের...
৩ ঘণ্টা আগে
দক্ষিণ পাকিস্তানে একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ৩৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও নিখোঁজ অনেকে। নিখোঁজ বাকি খনিশ্রমিকদের উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। আজ শুক্রবার এমন তথ্য জানিয়েছে বেলুচিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
৩ ঘণ্টা আগে