ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ১৭তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে প্রায় সাড়ে ৪ হাজার মানুষ নিহত হয়েছে। গাজার হাসপাতালে হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা হাসপাতালে সৃষ্টি হয়েছে চিকিৎসাসামগ্রীর সংকট।
স্থানীয় সময় রোববার বিবিসি নিউজ আওয়ার প্রোগ্রামে আল-শিফা হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ভয়াবহ অবস্থার মুখোমুখি হচ্ছেন তাঁরা।
আল-শিফা হাসপাতালের ওই চিকিৎসকের নাম ঘাসান আবু সিত্তাহ। তিনি বলেন, ‘হাসপাতালের ক্ষত সারানোর জন্য ব্যান্ডেজ, ফ্র্যাকচার ঠিক করার জন্য পিন ও রড ফুরিয়ে গেছে।’
ঘাসান আবু সিত্তাহ বলেন, ‘আহতের সংখ্যা বাড়ছেই। কিন্তু আমাদের চিকিৎসা সামগ্রী নেই।’ চিকিৎসক আরও বলেন, ‘নিবিড় পরিচর্যায় থাকা রোগীদের জন্য বিদ্যুৎ সরবরাহও একটি উদ্বেগের বিষয়। বিদ্যুৎ ছাড়া এই হাসপাতাল কেবল একটি গণকবর।’ তিনি বলেন, হাসপাতালের কর্মীরা তাঁদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তবু ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করছেন।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল।

ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা এক লাফে দ্বিগুণেরও বেশি বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সরকারিভাবে মৃতের সংখ্যা ২৩৫ ও আহত ৪ হাজার ৩০০ বলে জানানো হয়েছিল...
২০ মিনিট আগে
নগদ অর্থ গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা আড়াল করে দানবাক্সের টাকা চুরি করতেন। পরে সেই অর্থ মন্দিরের টয়লেটে লুকিয়ে সুযোগ বুঝে বাইরে পাচার করা হতো...
২৬ মিনিট আগে
গত বছর মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ নিহত ছয় ভারতীয় সেনার নাম প্রথমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দেশটির সরকার। নিহতদের মধ্যে পাঁচজন ভারতীয় সেনাবাহিনীর এবং একজন বিমানবাহিনীর সদস্য।
৩ ঘণ্টা আগে
ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে থাকা দুটি দেশ সতর্ক করেছে, রাশিয়া বাল্টিক অঞ্চল বা পোল্যান্ডে সম্ভাব্য সামরিক ‘উসকানিমূলক পদক্ষেপ’ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনের দূরপাল্লার হামলায় রাশিয়ার অভ্যন্তরে চাপ বাড়তে থাকায় ক্রেমলিন নতুন ধরনের কৌশল নিতে পারে, যা পশ্চিমা...
৪ ঘণ্টা আগে