
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো পরিণতি বরণ করতে পারেন বলে সতর্ক করে দিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের সর্বোচ্চ নেতার বিষয়ে এমন সতর্কতা উচ্চারণ করেছেন।
কাটজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান পথ অব্যাহত রাখেন, তাহলে তাঁর পরিণতি ইরাকি সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো হতে পারে।
২০০৩ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর আগ্রাসনে ক্ষমতাচ্যুত হন সাদ্দাম হোসেন। পরে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
কাটজ বলেছেন, ‘আমি ইরানের স্বৈরাচারী নেতাকে সতর্ক করে দিচ্ছি—তিনি যেন ইসরায়েলি বেসামরিক জনগণের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধাপরাধ চালানো বন্ধ করেন।’
ইসরায়েলের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘তিনি (খামেনি) যদি ইসরায়েলের বিরুদ্ধে এই পথ বেছে নেন, তাহলে ইরানের প্রতিবেশী দেশের সেই স্বৈরশাসকের পরিণতি স্মরণ করা উচিত তাঁর।’
কাটজ বলেন, ‘আমরা আজও তেহরানের শাসকগোষ্ঠী ও সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত রাখব।’ একই সঙ্গে তিনি তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার বিষয়ে পুনরায় সতর্ক করেন।

ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অ-পারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ মিনিট আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
৬ ঘণ্টা আগে