
দখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে অনাহার-অপুষ্টিতে অনেকেই মারা গেছে। এ অবস্থায় গাজায় ত্রাণসহায়তা নিয়ে প্রবেশের জন্য ৬ হাজারের বেশি ট্রাক অঞ্চলটির বাইরে অপেক্ষা করলেও ইসরায়েল সেগুলোকে ঢুকতে দিচ্ছে না।
তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান গতকাল শনিবার সতর্ক করে বলেছেন, ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ৬ হাজারের বেশি ত্রাণবাহী ট্রাক জর্ডান ও মিশরে আটকা পড়েছে এবং গাজায় পৌঁছাতে পারছে না।
ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ‘ইউএনআরডব্লিউএর জর্ডান ও মিশরে ৬ হাজার ট্রাকের সমপরিমাণ ত্রাণ গাজায় প্রবেশের জন্য সবুজ সংকেতের অপেক্ষায় আছে।’ আকাশ থেকে উড়োজাহাজে করে ত্রাণ ফেলার পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, ‘আকাশপথে ত্রাণ ফেলা (গাজার) গভীরতর অনাহারের চিত্র রাতারাতি বদলে দিতে পারবে না। এগুলো ব্যয়বহুর এবং অদক্ষ ও ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের হত্যাও করতে পারে।’
এ সময় তিনি আরও বলেন, ‘সড়কপথে ত্রাণ নিয়ে যাওয়া অনেক সহজ, কার্যকর, দ্রুত, সস্তা এবং নিরাপদ। এটি গাজার মানুষের জন্য আরও মর্যাদাপূর্ণ।’ লাজারিনি জোর দিয়ে বলেন, গাজার ‘মানবসৃষ্ট ক্ষুধা’ সংকট মোকাবিলার একমাত্র উপায় হলো ‘রাজনৈতিক সদিচ্ছা।’
ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অবরোধ তুলে নিন, গেট খুলে দিন এবং নিরাপদ চলাচল ও অভাবী মানুষের কাছে সম্মানজনক প্রবেশাধিকার নিশ্চিত করুন।’ তিনি ত্রাণ চুরির অভিযোগও প্রত্যাখ্যান করেন। সাম্প্রতিক এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গাজায় বিতরণ করা মানবিক সহায়তার কোনো ‘পদ্ধতিগত’ অপব্যবহার হয়নি।
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডির এক গবেষণা ২০২৩ সালের অক্টোবর এবং ২০২৫ সালের মে’র মধ্যে ১৫৬টি হারানো বা চুরি হওয়া ত্রাণ মামলার পরীক্ষা করে দেখেছে এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মার্কিন-সরবরাহকৃত ত্রাণ থেকে উপকৃত হওয়ার কোনো প্রমাণ পায়নি।
এদিকে, যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই হামলায় এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু। ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় ছিটমহলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক ভারতীয় মুসলিম কর্মীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কি মুসলিম?’
৮ ঘণ্টা আগে
ইরানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ ও বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে কেরমানশাহ সেন্ট্রাল কারাগারে মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে ফাঁসি দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করেছেন—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হলিউডি কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক এবং ক্ষমতায় ফেরার পরিকল্পনায় যুক্ত...
৯ ঘণ্টা আগে
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীকে সরাসরি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে ওই হামলায় অন্তত সাত সেনাসদস্য নিহত এবং আরও ১৩ জ
৯ ঘণ্টা আগে