
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে অন্যতম শরিক কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)। ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিল প্রণয়নে সরকারের ব্যর্থতা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
এর ফলে ১২০ আসনবিশিষ্ট নেসেটে (সংসদ) নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা এখন মাত্র ৬১ আসনে নেমে এসেছে। এতে তাঁর সরকার একটি নড়বড়ে অবস্থায় পর্যবসিত হলো।
ইউটিজের সাতজন সদস্যের মধ্যে ছয়জনই পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর এক মাস আগেই দলের চেয়ারম্যান ইৎজাক গোল্ডনফ পদত্যাগ করেন। ইউটিজে দলটি মূলত দেগেল হাতোরাহ ও আগুদাত ইসরায়েল নামক দুটি উপদলের সমন্বয়ে গঠিত।
দেগেল হাতোরাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রধান রাব্বিদের সঙ্গে আলোচনার পর এবং ‘সরকারের পক্ষ থেকে পবিত্র ইয়েশিভা শিক্ষার্থীদের অধ্যয়নের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি বারবার লঙ্ঘিত হওয়ার’ কারণে তাদের সংসদ সদস্যরা জোট ও সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গোল্ডনফের একজন মুখপাত্রও নিশ্চিত করেছেন, মোট সাতজন ইউটিজে সংসদ সদস্য সরকার ছাড়ছেন।
কট্টর ডানপন্থী দলগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে, ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার একটি বিল প্রণয়ন ২০২২ সালের শেষের দিকে জোটে যোগদানের সময় তাদের মূল প্রতিশ্রুতি ছিল। এই বিল পাস না হওয়ায় তারা বারবার জোট ছাড়ার হুমকি দিয়ে আসছিল।
ইসরায়েলে সামরিক পরিষেবা বেশির ভাগ তরুণ ইসরায়েলির জন্য বাধ্যতামূলক হলেও কট্টর ইহুদিরা দীর্ঘকাল ধরে এই পরিষেবা থেকে অব্যাহতি পেয়ে আসছে। তবে, গত বছর সুপ্রিম কোর্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এই প্রথা বন্ধ করে সেমিনারি শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। গাজায় চলমান যুদ্ধের মধ্যে এই অব্যাহতির বিষয়টি ইসরায়েলে একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে। নেতানিয়াহু তাঁর জোটের মধ্যে সামরিক নিয়োগ বিল নিয়ে অচলাবস্থা নিরসনে জোর প্রচেষ্টা চালাচ্ছিলেন, যা বর্তমান সংকটের জন্ম দিয়েছে।
এখন পর্যন্ত শ্যাস, আরেকটি কট্টর ডানপন্থী দল, ইউটিজের পথ অনুসরণ করবে কি না, তা স্পষ্ট নয়। শ্যাস যদি জোট ছাড়ে, তবে নেতানিয়াহুর সরকার আরও বড় সংকটে পড়বে। এ ঘটনা ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি করেছে এবং সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওয়াশিংটনের সঙ্গে সংঘাতে যেতে চায় না এবং তারা যুক্তরাষ্ট্রের কাছে বার্তা পাঠিয়ে এই যুদ্ধে না জড়ানোর অনুরোধ করেছে। একই সময়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে বলেও জানান ট্রাম্প...
৫ মিনিট আগে
আসন্ন নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন...
৩ ঘণ্টা আগে
ব্রিকসের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য ২০২৩ সালে আনুষ্ঠানিক আবেদন করলেও এখনো এই জোটের সদস্য হতে পারেনি পাকিস্তান। গত বছর জোটটিতে মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত যুক্ত হয়ে ‘ব্রিকস প্লাস’-এ রূপ নিলেও ভারতের অভ্যন্তরীণ ভেটোর কারণে ইসলামাবাদের আবেদন আটকে রয়েছে...
৩ ঘণ্টা আগে
১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ শনিবার ২৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। দীর্ঘ সাত বছর পর এটি তাঁর প্রথম ভারত সফর। আজ সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। সেখানে দুই দেশের মধ্যে...
৪ ঘণ্টা আগে