
নিরাপত্তা পরিষদে হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে করা বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করায় তিনি এতে বিস্মিত হয়েছেন বলেও জানিয়েছেন। খবর বিবিসির।
গতকাল মঙ্গলবার মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে নিজের দেওয়া বক্তব্যে মহাসচিব গুতেরেস বলেন, হামাস বিনা কারণে ইসরায়েলে হামলা চালায়নি।
হামাস নিয়ে এমন মন্তব্য করার পর দখলদার ইসরায়েলিদের তোপের মুখে পড়েন গুতেরেস। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি তিনি ‘সহানুভূতিশীল’ বলে অভিযোগ তোলে দেশটি। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি গিলাদ এরদান তাঁর পদত্যাগ দাবি করেন।
এমন তোপ ও সমালোচনার মুখে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, এতে তিনি বিস্মিত হয়েছেন।
গুতেরেস বলেছেন, ‘আমার কিছু বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এতে আমি বিস্মিত হয়েছি। আমি যেন হামাসের হামলাকে সমর্থন জানিয়েছি। এটি মিথ্যা। এটি ছিল বিপরীত। আমি বিশ্বাস করি, ভুক্তভোগী ও তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ভুল ধারণাগুলো ঠিক করা প্রয়োজন।’
গতকাল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশে জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেন, ‘এটি স্বীকার করে নিতে হবে ইসরায়েলে হামাসের হামলা এমনিতেই হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারির মধ্যে রয়েছে।
‘তারা দেখেছে, তাদের ভূখণ্ড দীর্ঘদিন ধরে দখল করা হয়েছে, তারা সহিংসতায় জর্জরিত হয়েছে, তাদের অর্থনীতির গলা টিপে রাখা হয়েছে, তাদের বাস্তুচ্যুত করা হয়েছে এবং বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। এই সমস্যার রাজনৈতিক সমস্যার যে আশা তাদের ছিল, সেটি হারিয়ে যাচ্ছে।’
এর মাধ্যমে মূলত তিনি বোঝান, ইসরায়েলিদের দখলদারির মধ্যে থেকে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর সেই ক্ষোভ থেকেই হামাস ইসরায়েল ৭ অক্টোবর এমন হামলা চালিয়েছে।
এদিকে গুতেরেসের বক্তব্যের পর জাতিসংঘকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার জন্য সংস্থাটির ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথসের ভিসা বাতিল করেছে ইসরায়েল।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি গিলাদ এরদান সামরিক রেডিওতে বলেছেন, ‘জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্যের কারণে আমরা জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা দেব না। এরই মধ্যে ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথসের ভিসা প্রত্যাখ্যান করেছি। তাদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে।’

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে দায়িত্ব পালন করা সাবেক এক জেনারেলকে যুদ্ধাপরাধসহ একাধিক গুরুতর অভিযোগে সিরিয়ার কাছে হস্তান্তর করেছে লেবানন। আসাদ সরকারের পতনের পর এই প্রথম কোনো সাবেক উচ্চপদস্থ সিরীয় সামরিক কর্মকর্তাকে লেবানন থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কাছে...
৪ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) রাতে হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো হাইকমিশন চত্বরের নির্ধারিত...
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে দেশটির সামরিক বাহিনী বা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে নতুন করে বিরোধে জড়াবেন না বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র...
৭ ঘণ্টা আগে
ভারতের তরুণ প্রজন্মের বদলে যাওয়া জীবনধারা ও সৌন্দর্যচর্চার প্রতি বাড়তে থাকা আগ্রহ দেশটির বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে এক বিশাল উত্থান ঘটাচ্ছে। বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি এখন এই বাজারের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।
৮ ঘণ্টা আগে