
মাত্র এক দিন আগের সিরিজ পেজার বিস্ফোরণের পর এবার লেবাননজুড়ে ওয়াকিটকি বিস্ফোরিত হয়েছে। এই বিস্ফোরণে আরও ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৫০ জন। এই ওয়াকিটকিগুলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ব্যবহার করত বলে জানা গেছে। লেবানিজ সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বুধবার বিকেলে বৈরুত, দক্ষিণ লেবানন ও বাক্কাজুড়ে ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। এই বিস্ফোরণে সারা দেশে গাড়ি, মোটরবাইক, দোকান ও বাড়িঘরে আগুন ধরে যায় এবং অন্তত ১৪ জন নিহত ও প্রায় ৪৫০ হাজার আহত হন। তবে আহতদের বেশির ভাগই সামান্য আঘাত পেয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রয়টার্সের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হিজবুল্লাহর ব্যবহৃত যোগাযোগের যন্ত্রগুলো লেবাননের দক্ষিণে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবারের পেজার বিস্ফোরণে নিহত চারজনকে বিদায় জানাতে বৈরুতের দক্ষিণে অবস্থিত দাহিয়াহ এলাকায় জড়ো হয়েছিলেন অনেকে। সেখানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ওই শেষকৃত্যানুষ্ঠানে নারী, শিশুসহ সব বয়সের মানুষই ছিল। নিহতদের কফিন নিয়ে শোকযাত্রাটি শুরু হওয়ামাত্রই বিস্ফোরণ ঘটে। শুরুতে অনেকে এই বিস্ফোরণকে আতশবাজি ভেবেছিল। কিন্তু পরক্ষণেই সেখানে চিৎকার, চেঁচামেচি ছাড়াও অনেককে ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে দেখা গেছে।
একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, লেবাননে সর্বশেষ হামলায় হাতে রাখা রেডিও যন্ত্রগুলোকে (ওয়াকিটকি) লক্ষ্যবস্তু করা হয়েছে। সূত্রটি এটাও জানিয়েছে, ওই রেডিওগুলো মঙ্গলবার বিস্ফোরিত হওয়া পেজারগুলোর সঙ্গে পাঁচ মাস আগেই কেনা হয়েছিল।
লেবাননের রাষ্ট্রচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি নতুন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওয়াকিটকি বিস্ফোরণের সর্বশেষ ধাক্কায় অন্তত ৯ জন নতুন করে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০০ জন। বেশ কয়েকজন আহত ব্যক্তিকে রাজধানী ও বেকা উপত্যকায় অবস্থিত বালবেকের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে বৈরুতের দাহিয়াহ থেকে বিবিসির সংবাদদাতা জানান, দ্বিতীয় বিস্ফোরণের পর এই শহরটিতে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের সবাই ফোন বা অন্যান্য ডিভাইস ব্যবহার করে এমন ব্যক্তিদের সন্দেহ করছেন। এমনকি বিবিসির সাংবাদিকদেরও ফোন বন্ধ রাখার জন্য বাধ্য করছেন তাঁরা।
এর আগে মঙ্গলবার পেজার বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছিল হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে বদলা নেওয়ারও অঙ্গীকার করেছে তারা। আজ বুধবার এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, প্রাণঘাতী পেজার বিস্ফোরণের ঘটনা ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের তীব্রতাই শুধু বাড়াবে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় এ নিয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সিএনএন, পলিটিকো ও এমএস নাউ। হোয়াইট হাউসের ভেতরে প্রবেশে তাদের সাংবাদিকদের নিষেধাজ্ঞা দেওয়ার পর এই মামলা করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৯ মিনিট আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া দেশটির পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়া সরকারি ফলাফলে দেখা যাচ্ছে, কঠোরভাবে নিয়ন্ত্রিত এই নির্বাচনে কার্যত কোনো বিরোধী দল অংশ নেওয়ার সুযোগ পায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন
৩২ মিনিট আগে
ইরানি এয়ারলাইনগুলো আগামীকাল বুধবার থেকে কার্যত আন্তর্জাতিক বিমান চলাচল থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি তথা অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইরানি এয়ারলাইনগুলোকে সেবা দেওয়া অব্যাহত রাখলে বিদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধে সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে
৩৮ মিনিট আগে
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এমন একটি মধ্যপ্রাচ্য মেনে নিতে হবে, যেখানে তাদের ‘ক্ষতিকর ও অপরাধমূলক উপস্থিতি’ থাকবে না। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে