গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে হামাসের শীর্ষ অস্ত্র প্রস্তুতকারককে এই গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। সে সঙ্গে গাজায় মাটির নিচে হামাসের বিশাল সুড়ঙ্গেও ব্যাপক হামলার দাবি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ বুধবার গাজা উপত্যকা চারদিক থেকে ঘিরে ফেলে বিমান ও স্থল অভিযান চালিয়েছে আইডিএফ। শহরের প্রাণকেন্দ্রের দিকেও অগ্রসর হয়েছে তারা। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, তাদের চালানো দুটি পৃথক বিমান হামলায় হামাসের অন্যতম শীর্ষ অস্ত্র প্রস্তুতকারক মাহসিন আবু জিনা নিহত হয়েছেন। এছাড়া ট্যাঙ্কবিধ্বংসী গোলা কিংবা সম্মুখযুদ্ধে রকেটের আঘাতে নিহত হয়েছে বেশ কয়েকজন হামাস যোদ্ধা।
ফিলিস্তিনের সংবাদমাধ্যমেও দাবি করা হয়েছে, গাজা সিটির আল-সাতি শরণার্থী শিবিরের কাছে দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের যোদ্ধাদের তুমুল লড়াই হচ্ছে। তবে দুই পক্ষের দাবি যাচাই করে দেখতে পারেনি বলে জানায় রয়টার্স।
বিমান হামলা ও স্থল হামলার পর অভিযানকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার অংশ হিসেবে আজ বুধবার সুড়ঙ্গগুলোয় হামাস যোদ্ধা ও জিম্মিদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে আইডিএফ।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এর আগে বলেছিলেন, ইসরায়েলের লক্ষ্যবস্তু একটাই—গাজায় হামাসের সন্ত্রাসীরা, তাদের নেতা, অবকাঠামো, বাংকার, যোগাযোগ ও নিয়ন্ত্রণ রক্ষার কক্ষ। সুড়ঙ্গের বিশাল ও জটিল নেটওয়ার্কে অভিযান প্রসঙ্গে ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, ইসরায়েলের সামরিক প্রকৌশলীরা গাজার তলদেশে কয়েক শ কিলোমিটার বিস্তৃত হামাস নির্মিত সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে বিস্ফোরক যন্ত্র ব্যবহার করছে।
অন্যদিকে, ‘হানাদার বাহিনী’ আইডিএফের ব্যাপক ক্ষতিসাধন করতে পেরেছে বলে দাবি করেছে হামাস। সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ও স্বাধীনতাকামী সংগঠন হামাসের সূত্র রয়টার্সকে জানিয়েছে, সুড়ঙ্গ নেটওয়ার্ক ব্যবহার করা হামাস যোদ্ধাদের কাছ থেকে ইসরায়েলি ট্যাংকগুলো ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হয়েছে।
হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে অন্তত ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছে হামাস। অন্যদিকে, ইসরায়েলি বিমানবাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ হাজার ৩২৮। এই নিহতদের মধ্যে রয়েছে ৪ হাজার ২৩৭ জন শিশু।

প্রায় ৪৭ বছর পর সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে বড় বাধা অপসারণ হিসেবে দেখা হচ্ছে।
২১ মিনিট আগে
গাজার শিশুদের কাছে ঘুড়ি ওড়ানো একসময় ছিল শৈশবের স্বাভাবিক আনন্দের অংশ। কিন্তু এখন একটি ঘুড়ি সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দিকে উড়ে গেলেও সেটি নতুন করে হামলার অজুহাত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা।
১ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অচল সরাসরি সংলাপ আবারও শুরু করার উদ্যোগে নতুন আশার আলো দেখছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরের পর ইসলামাবাদ জানিয়েছে, সংঘাত বন্ধ, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আলোচনার পথ তৈরি করতে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে।
৩ ঘণ্টা আগে
চলতি গ্রীষ্মে ইউরোপে পরপর চারটি রেকর্ডভাঙা তাপপ্রবাহে গত বছরের গ্রীষ্মের তুলনায় অন্তত ৩৫ হাজার মানুষের অতিরিক্ত মৃত্যু হয়েছে। মহাদেশটির অর্ধেকেরও কম এলাকার অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। ফলে চূড়ান্ত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থ
৪ ঘণ্টা আগে