ইসরায়েলের সামরিক ঘাঁটিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন করে হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি দিয়েছে।
আজ বুধবার হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, গাজায় ফিলিস্তিনিদের প্রতিরোধকে সমর্থন জানিয়ে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের বার্নিট ব্যারাকে অবস্থিত ৯১তম ডিভিশন গ্যালিলিকে বুরকান ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে এবং এর ব্যাপক ক্ষতি সাধন করেছে।
যুদ্ধে হিজবুল্লাহ পূর্ণশক্তি নিয়ে প্রবেশ করায় ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা অত্যন্ত উদ্বিগ্ন। রায়লিউমের প্রতিবেদনের ভিত্তিতে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য আক্রমণ নিয়ে তেল আবিব যখন উদ্বিগ্ন তখন এই যুদ্ধে হিজবুল্লাহর পূর্ণমাত্রার প্রবেশে অত্যন্ত চিন্তিত ইসরায়েলি নেতারা।
ইসরায়েলি অনুসন্ধানী সাংবাদিক রনেন বার্গম্যান বলেছেন, ইরান দুবার ইসরায়েলিদের মনে ভয় ধরাতে সক্ষম হয়েছে। প্রথমবার, যখন একটিও বুলেট না ছুড়েই মনস্তাত্ত্বিক এক ভীতির পরিবেশ তৈরি করেছিল তারা এবং দ্বিতীয়বার, যখন ইরান সিরিয়ায় তার কমান্ডারদের হত্যার প্রতিশোধ নেয়।
১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা হয়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-কুদস ফোর্সের দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন নিহত হন। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকেই এর জন্য দায়ী করে আসছে।
জবাবে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সেই হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমানঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইরান।
প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক-বেসামরিক নেতৃত্ব একাধিকবার ইরানের বিরুদ্ধে হুমকি উচ্চারণ করেছে। দেশটি জানিয়েছে, তারা ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে। তবে ইরানে কবে ও কখন হামলা চালানো হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা।

যুক্তরাষ্ট্র বর্তমানে সমুদ্রে আটকে থাকা রুশ তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি তথা অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই ঘোষণা দেন—ইরানের সঙ্গে যুদ্ধের ফলে বাড়তে থাকা জ্বালানির দাম নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের এটি সর্বশেষ...
১ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরাকি প্রতিরোধ যোদ্ধারা পশ্চিম ইরাকে একটি মার্কিন সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে। তারা দাবি করেছে, এটি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেছে, বিমানটি কোনো শত্রুপক্ষীয় হামলায় বিধ্বস্ত হয়নি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তাঁর দেশ ‘আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে।’ ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। তাঁর দাবি, গত প্রায় দুই সপ্তাহের হামলায় ইরান মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি বলেন, ‘ইরান আর আগের ইরান নেই।’
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ, উপসাগরীয় দেশগুলোয় সতর্কতার অংশ হিসেবে তেল ও গ্যাস উৎপাদন বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়। জ্বালানি সংকটের জেরে ফিলিপাইন সরকার দেশটিতে কর্মদিবস সপ্তাহে ৪ দিনে নামিয়ে এনেছে।
৮ ঘণ্টা আগে