
ইসরায়েলের মধ্যাঞ্চলে এক ভয়াবহ দাবানল শুরু হয়েছে। এই দাবানলে সংরক্ষিত অনেক বনাঞ্চল পুড়ে গেছে। গত বুধবার থেকে শুরু হওয়া এই দাবানলে কয়েক কোটি টাকা খরচ করে চালু করা বন সংরক্ষণ প্রকল্পের পুরোটাই ভেস্তে গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চলে শেফেলাহ অঞ্চলে ভয়াবহ দাবানলে আইনোত-গিবটন নেচার রিজার্ভ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। দীর্ঘ এক দশক ধরে পরিবেশগত পুনরুদ্ধার প্রকল্পের পর মাত্র দুই বছর আগে এটি পুনরায় খুলে দেওয়া হয়েছিল।
এর আগে, গত বুধবার বিকেলে শেফেলাহ অঞ্চলে ইসরায়েলের জাতীয় মহাসড়ক-৬-এর কাছে অগ্নিকাণ্ড শুরু হয়। তীব্র গরম ও প্রবল বাতাসের কারণে সৃষ্ট একাধিক অগ্নিকাণ্ডের মধ্যে এটি ছিল একটি, যারা ধারাবাহিকতায় এই দাবানলের সৃষ্টি হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ২১৫ ডুনাম বা ৫৩ একরের বেশি প্রাকৃতিক বন পুড়ে গেছে। এতে বহু বছরের পুনরুদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। সংরক্ষিত এলাকা থেকে আগুন দ্রুত কাছাকাছি পেটাচ্যা, পেদায়া এবং ইয়াতজিৎজ মোশাভিমের কৃষি এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে। এর ফলে হাইওয়ে-৬ সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় এবং বড় ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হয়।
ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও আগুনে ব্যাপক পরিবেশগত ও কাঠামোগত ক্ষতি হয়েছে। দক্ষিণের উপকূলীয় সমভূমিতে অবস্থিত আইনোত-গিবটন অঞ্চলটি বিরল জলাভূমি এবং জীববৈচিত্র্যের জন্য পরিচিত ছিল। এটিকে এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশগত স্থান হিসেবে গণ্য করা হতো।
এই এলাকা পুনরুদ্ধারের জন্য স্থানীয় গেজের আঞ্চলিক পরিষদ, ইসরায়েল নেচার অ্যান্ড পার্কস অথরিটি এবং ইসরায়েল ল্যান্ড অথরিটির ওপেন স্পেস প্রিজারভেশন ফান্ড প্রায় ৩ মিলিয়ন ইসরায়েলি শেকেল ব্যয় করেছিল। সংরক্ষিত এলাকাটি বিভিন্ন প্রজাতির আশ্রয়স্থল এবং জনসাধারণের জন্য একটি শান্ত সবুজ ভ্রমণস্থল হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে। পুনরুদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে বিরল প্রজাতি ফিরিয়ে আনা হয়েছিল এবং একটি বড় জলাভূমি তৈরি করা হয়েছিল, যা আগুনে ধ্বংস হয়ে গেছে।
কর্তৃপক্ষ দীর্ঘমেয়াদি পরিবেশগত ক্ষতির আশঙ্কা করছে। এর মধ্যে রয়েছে আক্রমণাত্মক প্রজাতির ফিরে আসা এবং পাখির বাসা বাঁধার চক্রে ব্যাঘাত ঘটা। হাঁটা পথ এবং পর্যবেক্ষণ টাওয়ারের ক্ষতির কারণে নিরাপত্তা নিয়েও গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে।
আইনোত-গিবটনের আগুন ছাড়াও বাইত মেশেশ ও জেরুজালেমের পাহাড়ের কাছাকাছিও আগুনের খবর পাওয়া গেছে। এর ফলে কয়েকটি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। শতাধিক ফায়ার সার্ভিস টিম এবং বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। রাতের বেলা আকাশপথে আগুন নেভানোর কাজ বন্ধ থাকায় বিমানবাহিনীর যোগ দেওয়ার কথা রয়েছে।
আক্রান্ত এলাকায় ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে মেশেশ জিয়ন, বাইত মেয়ার ও বার্মা রোড এলাকার মতো হটস্পটগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করছেন। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য ফায়ার ব্রেক তৈরি করা হয়েছে এবং দলগুলো উচ্চ সতর্কতায় রয়েছে।
জরুরি কর্মীরা বাসিন্দাদের সরিয়ে নিয়েছেন এবং আগুনে আটকে পড়া প্রাণীদের উদ্ধার করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত ছড়িয়ে পড়া আগুনের সময় পোষা প্রাণী ও খামারের পশুদের দ্রুততম সময়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে যাচ্ছে—তা নিয়ে এরই মধ্যে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে। ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে পাকিস্তান ও তুরস্কের নাম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি দেশটির দৈনিক মাআরিভে প্রকাশিত এক নিবন্ধে মধ্যপ্রাচ্যের ‘পরিবর্তনশীল পরিস্থিতির’...
১ ঘণ্টা আগে
ধর্মীয় প্রার্থনা সভায় পবিত্র বাইবেলের শ্লোক পড়তে গিয়ে জনপ্রিয় হলিউড সিনেমা ‘পাল্প ফিকশন’-এর একটি কাল্পনিক সংলাপ আওড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) পিট হেগসেথ। গত বুধবার পেন্টাগনে আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি বাইবেলের ‘ইজেকিয়েল ২৫: ১৭’ শ্লোকটির কথা...
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিতে গিয়ে বেইজিংকে এক কূটনৈতিক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। একদিকে ওয়াশিংটনকে সামলানো, অন্যদিকে তেহরানকে চটানো যাবে না—এমন এক ভারসাম্য রক্ষার...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য সংকটে চলমান যুদ্ধবিরতির সময়ে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে চীন। ওয়াশিংটন যখন তেহরানকে পাকিস্তানের মধ্যস্থতায় বৃহত্তর শান্তি চুক্তিতে রাজি করাতে চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই এ বিষয়টি সামনে এল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী...
১ ঘণ্টা আগে