
পোপ চতুর্দশ লিও সতর্ক করে বলেছেন, যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই আজ রোববার এ মন্তব্য করেছেন পোপ।
পাম সানডে ধর্মোপদেশ অনুষ্ঠানে পোপ স্পষ্ট করে বলেন, ‘সৃষ্টিকর্তা যুদ্ধের বিরুদ্ধে। তিনি যুদ্ধবাজদের প্রার্থনা কবুল করেন না।’ এ সময় তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আক্রান্ত খ্রিষ্ট ধর্মাবলম্বীদের স্মরণ করেন এবং বলেন, তাঁরা তাঁদের ধর্মীয় আচার পুরোদমে পালন করতে পারছেন না।
এর আগে গত সপ্তাহে পোপ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান। সে সময় তিনি বলেন, ১০ লাখের বেশি মানুষ এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। তিনি সংঘাতে জড়িয়ে পড়া সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান।
চতুর্দশ লিও প্রথম আমেরিকান পোপ। তিনি বারবার যুদ্ধের নিন্দা জানিয়ে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়ে আসছেন। তবে ৭০ বছর বয়সী পোপ সব সময়ই ইরান যুদ্ধের বিষয়ে সতর্ক বক্তব্য দিয়ে এসেছেন। তিনি যুদ্ধের নিন্দা জানালেও এ পর্যন্ত কোনো পক্ষের নাম উচ্চারণ কিংবা কাউকে দায়ী করেননি।

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৩৬ মিনিট আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে এখন উত্তর কোরিয়ার ৮ হাজারের বেশি সেনা রয়েছে। আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়ে ‘নতুন তথ্যের’ বরাত দিয়ে জেলেনস্কি...
৬ ঘণ্টা আগে