অবরুদ্ধ গাজায় হত্যাকাণ্ড চালানোর পাশাপাশি এবার গণগ্রেপ্তারও চালাচ্ছে ইসরায়েল। গ্রেপ্তারের পর একপ্রকার নগ্ন করে অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। এমনই কিছু স্থিরচিত্র ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে গতকাল বৃহস্পতিবার। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক বিশেষ প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
যাদের বন্দী করা হয়েছে, তাদের সবার পরিচয়ের ব্যাপারে সিএনএন নিশ্চিত হতে পারেনি। তবে অধিকাংশের পরিবারের সদস্য বা সহকর্মীরা বন্দী করে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিও বা স্থিরচিত্রগুলো থেকে দেখা গেছে, বন্দীদের কেবল আন্ডারওয়্যার পরিয়ে, চোখে পট্টি বেঁধে একটি সামরিক যানের মেঝেতে ফেলে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে।
তবে তাঁদের কবে বন্দী করা হয়েছে বা কেন বন্দী করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু বেশ কয়েকজন ব্যক্তির পরিবার ও সহকর্মীরা তাঁদের বন্দী হওয়ার দিন-তারিখও জানিয়েছে। সিএনএন ওই সব ব্যক্তির অনেকের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে যে, তাঁদের হামাস বা কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে কোনো যোগাযোগ নেই।
সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটর গত বৃহস্পতিবার ফিলিস্তিনি বন্দীদের একটি চিত্র পোস্ট করেছে। সংস্থাটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি সেনাবাহিনী কয়েক ডজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে আটক করে এবং গুরুতরভাবে নির্যাতন করেছে।’
সংস্থাটি আরও বলেছে, ‘আমরা খবর পেয়েছি, ইসরায়েলি বাহিনী ডাক্তার, শিক্ষাবিদ, সাংবাদিক, বয়স্ক পুরুষসহ বাস্তুচ্যুত লোকদের বিরুদ্ধে এলোপাতাড়ি ও নির্বিচার গ্রেপ্তার অভিযান শুরু করেছে।’ এ বিষয়ে ইসরায়েলি বাহিনীর কাছে জানতে চাওয়া হলে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে লন্ডন থেকে প্রকাশিত প্যান আরব সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদীব বা নিউ আরব জানিয়েছে, তাদের এক প্রতিবেদক ও তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যও রয়েছে ইসরায়েলের বন্দী করা ওই লোকদের মাঝে। তারা এক প্রতিবেদনে বলেছে, ‘আজ (গতকাল) বৃহস্পতিবার, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় দ্য নিউ আরব ব্যুরোর পরিচালক, আমাদের সহকর্মী দিয়া আল-কাহলোতকে বাইত আল-লাহিয়ার বাজার থেকে তার ভাই, আত্মীয় এবং অন্যান্যদের সঙ্গে গ্রেপ্তার করেছে।’
নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দখলদারেরা ইচ্ছাকৃতভাবে গাজাবাসীকে তাদের জামাকাপড় খুলে ফেলতে বাধ্য করে তাদের তল্লাশি করেছে এবং অজানা গন্তব্যে নিয়ে যাওয়ার আগে গ্রেপ্তারের সময় তাদের অপমান করেছে বলে প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছেন। ছড়িয়ে পড়া ও ছবি ও ভিডিও ক্লিপ থেকে দেখা গেছে—যেখানে ইসরায়েলিরা অপরাধমূলক ও অপমানজনক পদ্ধতি ব্যবহার করে কয়েক ডজন গাজাবাসীকে গ্রেপ্তার করছে।’

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে বেঁচে গেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী ক্রিস্টা পাইক। স্থানীয় সময় গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দুই দফায় পেন্টোবারবিটাল প্রয়োগের পরও তাঁর মৃত্যু না হওয়ায় শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শুক্রবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের সময় ৭ শতাধিক মানুষকে আটক করেছে দিল্লি পুলিশ। আটকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা ও অতিশী মারলেনা। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের
৫ ঘণ্টা আগে
ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) দেশজুড়ে চালানো স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, এই পরিস্থিতিতে যে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর...
৭ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ইরানের ঘনিষ্ঠ হুতি গোষ্ঠী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা করেছে। এই কেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
৮ ঘণ্টা আগে