
চলমান মার্কিন ও ইসরায়েলি হামলার মুখেও ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে নিজেদের প্রত্যাহার করবে না বলে ঘোষণা দিয়েছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি জানিয়েছেন, তেহরান এনপিটির ‘প্রতিশ্রুতিবদ্ধ সদস্য’ হিসেবেই থাকবে।
ইরানের এনতেখাব বার্তা সংস্থা তাখত-রাভাঞ্চির উদ্ধৃতি দিয়ে বলেছে, এনপিটির কাঠামোর মধ্যেই ইরান ‘শান্তিপূর্ণ উদ্দেশ্য এবং জ্বালানি চাহিদার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে’।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে, যা তেহরান বারবার অস্বীকার করেছে।
গত শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এই হামলা এমন এক সময় হয়েছে, যখন ইরানি কূটনীতিকেরা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে আলোচনার টেবিলে ছিলেন।
এর আগে তুরস্কে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, এনপিটি যেখানে পরমাণু অস্ত্র নেই, বা এমন অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা নেই এমন দেশগুলোকে সুরক্ষা দিতে পারে না, তখন এই চুক্তির কার্যত কোনো অর্থ থাকে না!
বিশেষ করে গত শনিবার রাতে ইরানের ফোরদো, নাতানজ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর এনপিটি থেকে তেহরান নিজেকে প্রত্যাহার করে নিতে পারে, এমন গুঞ্জন শুরু হয়েছে।
অবশেষে ইরানের উপ-পররাষ্ট্র মন্ত্রী তাখত-রাভাঞ্চি নিশ্চিত করলেন তাঁরা এনপিটি অনুসরণ করতে অঙ্গীকারবদ্ধ। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর ‘চলমান হামলার সময় আলোচনার কোনো মানে নেই’। তিনি বলেন, ‘আমরা শুধু আলোচনার স্বার্থে আলোচনা করি না।’
এই ঘোষণা থেকে বোঝা যায়, ইরান আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি মেনে চলার অঙ্গীকার করলেও, সামরিক হামলার মুখে আলোচনার টেবিলে বসতে রাজি নয়।

যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল এবং এর জবাব দেওয়ার অধিকার তারা সংরক্ষণ করছে।
৫ মিনিট আগে
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি ‘স্পষ্ট এবং অপরিবর্তনযোগ্য পথ’ তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। দেশটির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির একাধিক সীমান্তাঞ্চলে নতুন করে অভিযান জোরদার করেছে। এর মধ্যে রয়েছে বিরল খনিজসম্পদসমৃদ্ধ কাচিন রাজ্য, ভারতের সীমান্তঘেঁষা চিন রাজ্য ও থাইল্যান্ড সীমান্তের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। নতুন প্রশাসন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার এক মাস পর এই সামরিক তৎপরতা শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
ভারতের রাজস্থান রাজ্যের জয়সালমির জেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে রামগড় রোডে অবস্থিত পৌরসভার একটি ডাম্পিং ইয়ার্ডে (আবর্জনা ফেলার স্থান) খোলা আকাশের নিচে ৫০০-র বেশি মৃত গরু পড়ে থাকার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে