
এবারের ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারায় সৌদি আরব। ঐতিহাসিক এই জয় উদ্যাপনে এক দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার।
গাল্ফ নিউজের প্রতিবেদনে জানা যায়, ঘোষণা অনুযায়ী আজ বুধবার (২৩ নভেম্বর) সৌদি আরবের মানুষ চমকে দেওয়া বিজয়ের স্বাদ নিচ্ছে।
কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরব এবারের অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায়। জাতীয় দলের জয় উদ্যাপনের জন্য যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রস্তাবে এক দিনের রাষ্ট্রীয় ছুটির অনুমোদন দেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বুধবার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সকল পর্যায়ের শিক্ষার্থীদের ছুটি থাকবে।
সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধে আর্জেন্টিনা একটি গোল করে। কিন্তু তাদের তিনটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। ৪৮ মিনিটে সৌদি আরবকে সমতায় ফেরান সালেহ আল–শেহরি। এরপর ৫৩ মিনিটে দলকে এগিয়ে নেন সালেম আল দাওসারি। তাঁর গোলেই জয় নিশ্চিত করে সৌদি আরব।

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান পাল্টা অভিযানে অংশগ্রহণের জন্য সেনা পাঠাতে পারে সিরিয়া। বিষয়টি নিয়ে আলোচনা করছে সৌদি আরব ও সিরিয়া। এই বিষয়টি এমন এক সময়ে সামনে এল যখন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল–শারা সৌদি আরব সফর করছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিন মার্কিন কর্মকর্তার বরাত...
৩২ মিনিট আগে
সৌদি আরবের দুটি বিমানবন্দরে ইরানসমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় তিন বেসামরিক বিদেশি নাগরিক নিহত হয়েছে। এই দুই হামলায় আহত হয়েছে ৩৬ জন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শুরু করা ও এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর নোবেল পুরষ্কার পাওয়া উচিত। তিনি নোবেল পাওয়ার যোগ্য। স্থানীয় সময় গতকাল বুধবার তিনি এই কথা বলেছেন। তবে নিজের নোবেল পাওয়ার সম্ভাবনার বিষয়ে সংশয়ও প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন...
১ ঘণ্টা আগে
ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি শেষ করতে মার্কিন সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) কয়েক দিন আগে নির্দেশ দিয়েছে পেন্টাগন। তবে হামলা শুরুর কোনো নির্দিষ্ট তারিখ নির্দেশনায় দেওয়া হয়নি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
২ ঘণ্টা আগে