
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান আজ শুক্রবার একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করবে বলে জানিয়েছে বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত এমন দুটি আঞ্চলিক সূত্র। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জেদ্দায় অনুষ্ঠিত একটি সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই চুক্তিতে সই করবেন।
তবে ওই দুই প্রতিবেদনে চুক্তিটির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এতে কী ধরনের শর্ত বা বিধান থাকবে, সেটিও স্পষ্ট করা হয়নি। ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই তিন দেশের এই তিন নেতা বৈঠকে বসছেন।
একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ‘বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আর সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলি এর গতি আরও বাড়িয়ে দিয়েছে।’
গত মাসে ইস্তাম্বুলে বৈঠক করেছিলেন এরদোয়ান ও শাহবাজ শরিফ। যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও উঠে এসেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অঞ্চলে উত্তেজনা কমানো এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানে অবদান রাখে—এমন প্রতিটি পদক্ষেপকে সমর্থন করি। বর্তমান ইসরায়েলি সরকার, যে যুদ্ধের প্রতি আসক্ত, তাকে আবারও আমাদের অঞ্চলকে বারুদ ও রক্তের গন্ধে ডুবিয়ে দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।’
প্রায় এক বছর আগে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। পাকিস্তান বিশ্বের নয়টি পারমাণবিক শক্তিধর দেশের একটি। ওই চুক্তিতে বলা হয়, দুই দেশের যেকোনো একটির ভূখণ্ডে হামলা হলে সেটিকে উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ওই চুক্তিতে সই করেছিলেন। সে সময় এই পদক্ষেপকে ইসরায়েলের প্রতি একটি বার্তা হিসেবে দেখা হয়েছিল। কারণ, ইসরায়েল কাতারের ওপর একটি নজিরবিহীন হামলা চালানোর এক সপ্তাহ পর চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। একই সময়ে এমন প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল যে, মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের অধিকারী একমাত্র দেশ পাকিস্তান।
এদিকে ইয়েমেনে কয়েক ডজন সেনা নিহত হওয়ার পর রাতভর সৌদি আরবের নাজরান শহরে বিদ্রোহীদের চালানো হামলায় ১১ জন আহত হয়েছেন। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের পক্ষে লড়াই করা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, আহতদের মধ্যে সৌদি বেসামরিক নাগরিকও রয়েছেন। আহতদের মধ্যে একজন নারী এবং চার বছর বয়সী একটি শিশুও রয়েছে। শিশুটির আঘাত মাঝারি মাত্রার বলে জানানো হয়েছে।
হামলায় ইয়েমেনি, মিসরীয় ও পাকিস্তানি নাগরিকত্বধারী ব্যক্তিরাও আহত হয়েছেন।
এই হামলার আগে সৌদির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে সম্ভাব্য হামলার বিষয়ে একাধিক গোয়েন্দা সতর্কবার্তা পাওয়া গিয়েছিল। এসব সতর্কবার্তায় অর্থনৈতিক ও বেসামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, বন্দর এবং বিমানবন্দরকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভের অধিকার সীমিত করতে নতুন উদ্যোগ নিয়েছেন। পর্যটনের অজুহাতে দেশে ঢুকে আসলে সন্তান প্রসবের উদ্দেশ্য যাঁদের থাকে, তাঁদের নিশানা করে তিনি নতুন এক আদেশে সই করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন...
২১ মিনিট আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরপ্রীতির কথা সর্বজনবিদিত। তিনি প্রায়ই বিভিন্ন দেশ সফরে যান। সম্প্রতি ২০২১ সালের পর থেকে তাঁর এসব সফরে সরকারি কোষাগার থেকে অন্তত ৫৫৭ কোটি ৫১ লাখ রুপি খরচ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজ্যসভায় দেওয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক লিখিত জবাবে এ তথ্য জানানো হয়ে
১ ঘণ্টা আগে
ইরানে ফিরে গেলে নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া দুই ইরানি নারী ফুটবলার ফাতেমেহ পাসানদিদেহ ও আতেফেহ রামেজানিসাদেহ অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন। নতুন নাগরিকত্ব পাওয়াকে তাঁরা নিজেদের জীবনের এক গুরুত্বপূর্ণ ও আবেগঘন অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন।
১০ ঘণ্টা আগে
পাকিস্তানে ধর্ম অবমাননার (ব্লাসফেমি) অভিযোগকে কেন্দ্র করে সহিংসতা ও গণপিটুনির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তত্ত্বাবধানে উগ্র ইসলামপন্থী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর অভিযানের ফলেই এই পরিবর্তন এসেছে বলে সরকার, নিরাপত্তা সূত্র ও বিশ্লেষকদের বরাতে জানিয়েছে রয়টার্স
১০ ঘণ্টা আগে