সৌদি আরব তুরস্ক থেকে ড্রোন কিনতে চায়। এবিষয়ে সফররত তুরস্কের প্রেসিডেন্টের রিসেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতিতে একটি চুক্তি হয়েছে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আঙ্কারার ভেঙে পড়া অর্থনীতি বাচাঁতে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্নিমাণে এরদোয়ানের সাম্প্রতিক প্রচেষ্টার ফসল এই চুক্তি।
তুরস্কের ফরেন ইকোনোমিক রিলেশন বোর্ডের তথ্যমতে, প্রেসিডেন্ট এরদোয়ান প্রায় ২০০ ব্যবসায়ীর একটি দলকে নিয়ে সৌদি আরব সফরে রয়েছেন। এছাড়া পার্শ্ববর্তী আরো দুটি দেশ সফরের কথা রয়েছে তার।
এই সফরে জ্বালানি, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্পসহ অনেক ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউএস) স্বাক্ষর করে দুই দেশ।
এসপিএ বলছে, তুর্কি প্রতিরক্ষা কোম্পানি ব্যাকার ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন।
প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান আল সৌদ মঙ্গলবার এক টুইটবার্তায় বলেন, রাজতন্ত্রের ‘সশস্ত্র বাহিনীর প্রস্তুতি জোরদার এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে’ সৌদি আরব এসব ড্রোন কিনবে।
গত মাসে পুনর্নির্বাচনে জয়ী হওয়ার কয়েক দিনের মাথায় সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মধ্যে প্রায় ৪ হাজার কোটি ডলারের চুক্তি হয়। এর মেয়াদ পাঁচ বছর।
বুধবার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের নেতার সাথে দেখা করার আগে মঙ্গলবারই দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এরদোয়ানের দেখা করার কথা রয়েছে।

চলন্ত স্কুটারে ধাক্কা দিয়ে তিন আরোহীকে হত্যার পর তরুণ বললেন, ‘বাবা সব সামলে নেবেন।’ এমনই দৃশ্য দেখা গেল ভারতের কেরালার কোচির নেদুম্বাসেরি বিমানবন্দরের কাছের এক সড়কে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযাগমাধ্যমে ছড়িয়ে গেছে।
১ ঘণ্টা আগে
ভারতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগে ভারতের রাজধানী দিল্লিতে বিরোধী দল ও ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ অব্যাহত রয়েছে।
৩ ঘণ্টা আগে
ব্রিটেনে খ্রিষ্টীয় জাতীয়তাবাদের সঙ্গে সবচেয়ে বেশি মিল থাকা গোষ্ঠীর অধিকাংশই নিজেদের খ্রিষ্টান বললেও খুব কম মানুষ নিয়মিত গির্জায় যান। তাঁদের কাছে খ্রিষ্টধর্ম চর্চার চেয়ে দেশের খ্রিষ্টীয় ঐতিহ্য রক্ষা বেশি গুরুত্বপূর্ণ বলে থিওসের নতুন এক জরিপে উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার একই সঙ্গে রাজপথ এবং আইনি প্ল্যাটফর্মে আন্দোলন জোরদার করছে দেশটির বিরোধী জোট ‘ইন্ডিয়া’। নির্বাচন কমিশনারদের বিচার বিভাগীয় বা শাস্তিমূলক পদক্ষেপ থেকে সুরক্ষা...
৪ ঘণ্টা আগে