
আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে তোলা ইসরায়েলি অবৈধ বসতিগুলোর উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপের ১১টি দেশ ও কানাডা। গতকাল মঙ্গলবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেন।
যৌথ বিবৃতিতে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, স্পেন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল এবং সুইডেন আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এই অবৈধ বসতিগুলোর সঙ্গে যেকোনো ধরনের বাণিজ্য সীমিত বা বন্ধে জাতীয় উদ্যোগ ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছে।
যৌথ ঘোষণায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো উল্লেখ করেন, এই ১২টি দেশ নিজ নিজ জাতীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই জাতীয় বাণিজ্য বিধিনিষেধ বাস্তবায়নের উদ্যোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইতিমধ্যে আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, নরওয়ে এবং বেলজিয়াম এ বিষয়ে কার্যকর আইনি পদক্ষেপ নিয়েছে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডা অবৈধ বসতি থেকে আসা পণ্যের বাণিজ্য সম্পূর্ণ নিষিদ্ধ করার লক্ষ্যে নিজ নিজ দেশে জাতীয় আইন ও প্রস্তাবনা পাসের পরিকল্পনা ব্যক্ত করেছে।
বিবৃতিতে পশ্চিম তীরে ইসরায়েল সরকারের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হয় এবং বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে চরম হুমকির মুখে ফেলছে। বর্তমানে পশ্চিম তীরের পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে এবং সেখানে ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীদের সহিংসতা ও বসতি সম্প্রসারণ নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে বহুল বিতর্কিত ‘ই-১’ বসতি প্রকল্পে নতুন করে টেন্ডার আহ্বানের মতো সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
বিবৃতিতে পশ্চিমা জোটের এই দেশগুলো ফিলিস্তিনি ভূখণ্ড দখল, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জমি অধিগ্রহণ এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি ও ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠার তাগিদ দিয়ে তারা ইসরায়েলকে অবিলম্বে অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধ করা, বেসামরিক প্রশাসনিক ক্ষমতা খর্ব করা এবং সহিংসতায় জড়িত বসতি স্থাপনকারীদের উপযুক্ত বিচারের মুখোমুখি দাঁড় করানোর জোর আহ্বান জানিয়েছে।

ভারতের গুজরাটের আহমেদাবাদে সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যুর ঘটনাটি তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে, ‘পারিবারিক সম্মান’ রক্ষার নামে ওই তরুণীকে তাঁর বাবা ও ভাই মিলে হত্যা করেছেন।
৩২ মিনিট আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জাহাজ চলাচলকে ঘিরে সংঘাত আরও তীব্র হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ইরান দাবি করেছে, হরমুজ প্রণালির কাছে তারা ১০টি জাহাজে হামলা চালিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেওয়ার কথা জানায়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফর করবেন কি না—এই বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
৭ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নেতৃত্বে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো আপত্তি জানায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং পশ্চিমা কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাদ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে