রাশিয়ার তৈরি রকেটের মাধ্যমে মহাকাশে নিজেদের একটি যোগাযোগ উপগ্রহ পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। দেশটির মহাকাশ প্রযুক্তির এই সর্বশেষ সাফল্য পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশকে উদ্বেগে ফেলেছে।
আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে বলা হয়, ‘নাহিদ-২ যোগাযোগ উপগ্রহটি রাশিয়ার ভোস্তোচনি কসমোড্রোম থেকে সয়ুজ রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হয়েছে।
‘১১০ কেজি (২৪০ পাউন্ড) ওজনের এই উপগ্রহ ইরানি প্রকৌশলীরা ডিজাইন ও তৈরি করেছেন।’
পশ্চিমা বিভিন্ন দেশ দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে, ইরানের মহাকাশ কর্মসূচির প্রযুক্তিগত অগ্রগতি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার উন্নত করতে ব্যবহার করা হতে পারে।
তুরস্কের ইস্তাম্বুলে আজ ইরান ও ব্রিটেন এবং ফ্রান্স ও জার্মানির মধ্যে পারমাণবিক আলোচনা শুরুর কিছুক্ষণ আগে এই খবর দিল ইরান।
এদিন সকালে শুরু হওয়া বৈঠক গত জুনে ইসরায়েলের ইরানে হামলার পর প্রথম। ওই হামলা ১২ দিনের সংঘাতের জন্ম দিয়েছিল। সে সময় ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বরে ইরান ঘোষণা করেছিল, তারা এখন পর্যন্ত সবচেয়ে ভারী পেলোড (মহাকাশযান যা উপগ্রহ, গবেষণা সরঞ্জাম, বৈজ্ঞানিক যন্ত্রপাতি বহন করে) মহাকাশে পাঠিয়েছে, যা উৎক্ষেপণে ব্যবহার করা হয় দেশীয়ভাবে তৈরি স্যাটেলাইট বাহক রকেট।
গত সেপ্টেম্বরে ইরান জানিয়েছিল, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মহাকাশ বিভাগের তৈরি করা গায়েম-১০০ নামের বাহক ব্যবহার করে চামরান-১ গবেষণা উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়েছে।

ইরানে বড় ধরনের গণ-অভ্যুত্থান কেন হচ্ছে না, তা নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সরকারের দমন-পীড়নের কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার অভাবই সেখানে প্রতিবাদের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে নিজেকে এখনই বিজয়ী ঘোষণা করার...
৩৮ মিনিট আগে
গাজায় বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আগামী মে মাসের মধ্যেই এই বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে তারা। গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের সেই দাবি নাকচ করেছে। একই সঙ্গে সতর্ক করে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের ‘সাহস থাকলে’ পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখতে পারে সেটার কী পরিণতি হয়। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ন্যাটো মিত্রদের কাছে হরমুজ প্রণালি রক্ষায় যুক্তরাষ্ট্রকে সহায়তার দাবি জানিয়েছেন। একই সময়ে জাপান এবং অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা ট্রাম্পের আহ্বান মেনে হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না বা কোনো জাহাজকে এসকর্ট দেবে না। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে