
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে গুপ্তচর ক্যামেরা স্থাপন করেছে ইরান—এমনটাই দাবি করেছেন ইরানের সংসদ সদস্য মোজতবা জারেই। তিনি বেশ জোর দিয়েই বলছেন, তাঁর এই দাবি শুধু অনুমান নয়, বরং নির্ভরযোগ্য ও নিশ্চিত তথ্য।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এসব লিখেছেন মোজতবা জারেই। তিনি লিখেছেন, ‘আমরা কখনোই নেতানিয়াহুর এত কাছাকাছি পৌঁছাতে পারিনি। এবার তার বাড়ির ওপর নজরদারি করা যায়, এমন স্থানে আমরা একটি ক্যামেরা বসাতে সক্ষম হয়েছি।’
ইরানি গোয়েন্দা সংস্থার জন্য একে এক অভূতপূর্ব মাইলফলক বলছেন তিনি। তিনি বলেন, ‘জায়নবাদীদের ঘাঁটিতে আর কোনো গোপন স্থান নেই।’
ইরানি এই সংসদ সদস্যের দাবি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।
এই দাবিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান মানসিক ও প্রচারমূলক লড়াইয়ের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে লেবানন থেকে নেতানিয়াহুর বাসভবনে একটি ড্রোন ছোড়া হয়েছিল। ধারণা করা হয় ইরান সমর্থিত হিজবুল্লাহ ওই হামলাটি চালিয়েছিল। তবে, এখনো এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় ও ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ এক দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা এনে দেওয়ার কারিগর হিসেবে দল....
২ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েলের তীব্র হামলায় আরও ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের সাকসাকিয়ে শহরে একটি ইসরায়েলি হামলায় এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই দাপুটে মেজাজে কাজ শুরু করেছেন জোসেফ বিজয়। দায়িত্ব নেওয়ার পর তিনি এমন তিনটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেছেন, যা রাজ্যের সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলবে।
৪ ঘণ্টা আগে
কন্যাসন্তানের মা হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে এই সুখবর সবাইকে জানান। সেই পোস্টটি শেয়ার করে কন্যাসন্তানের মা হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে ইরান।
৫ ঘণ্টা আগে