
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্বৈরাচার বলে আখ্যা দিয়েছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তাঁর সেই আখ্যার প্রতিক্রিয়ায় মাদুরোও মাস্ককে তাঁর প্রধান শত্রু বলে আখ্যা দিয়েছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভেনেজুয়েলার ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিল (সিএনই) গত রোববার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোকে বিজয়ী ঘোষণা করে। তারা জানিয়েছিল, ৮০ শতাংশ গণনাকৃত ভোটের মধ্যে নিকোলাস মাদুরো ৫১ শতাংশের বেশি ভোট পেয়েছেন এবং তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী এদমুন্দো গঞ্জালেস পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।
ভোটে কারচুপি হয়েছে দাবি করে সরকারি ফলাফল প্রকাশের পর পশ্চিমা সমর্থিত গঞ্জালেজের সমর্থকেরা রাস্তায় নেমেছে। তারই ধারাবাহিকতায় ইলন মাস্ক নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বড় ধরনের ভোট জালিয়াতির অভিযোগ আনেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক নিকোলাস মাদুরোকে স্বৈরাচার বলেও আখ্যা দেন।
জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দেশটির জাতীয় টেলিভিশনে এক ভাষণের সময় ইলন মাস্ককে তাঁর সঙ্গে লড়াইয়ে নামার আহ্বান জানান। মাদুরো স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ককে দক্ষিণ আমেরিকার দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করেছেন।
ভাষণে মাদুরো বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম একটি ভার্চুয়াল বাস্তবতা তৈরি করে এবং এই ভার্চুয়াল বাস্তবতা কে নিয়ন্ত্রণ করে? আমাদের নতুন চিরশত্রু, বিখ্যাত ইলন মাস্ক।’ এ সময় তিনি অভিযোগ করেন মাস্ক ভেনেজুয়েলায় আক্রমণ করার জন্য তাঁর রকেট ও সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসছেন। যদিও তিনি কোনো প্রমাণ দেননি।
মাদুরো আরও বলেন, ‘আপনি তো তাও আপনার মুখ দেখালেন! আমরা জানি যে, সবকিছুর পেছনে আপনিই। আপনার টাকা দিয়ে, আপনার উপগ্রহ দিয়ে বিশ্বে ফ্যাসিবাদী আদর্শের প্রতিনিধিত্ব করছেন।’ এ সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাস্ককে চ্যালেঞ্জ করে বলেন, ‘আপনি কি লড়াই করতে চান? তাহলে করা যাক...আমি প্রস্তুত। আমি আপনাকে ভয় পাই না, ইলন মাস্ক। চলুন লড়াই করি, যেখানে খুশি।’
এদিকে, মাদুরোর বক্তব্যের প্রতিক্রিয়ায় মাক্স এক্সে মাদুরোর বক্তব্যের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘একটি গাধাও মাদুরোর চেয়ে বেশি জানে।’ উল্লেখ্য, বিদেশি রাষ্ট্র বা সরকারপ্রধানদের সঙ্গে মাস্কের এ ধরনের বাগ্যুদ্ধে জড়িয়ে পড়া নতুন কিছু নয়। গত এপ্রিলে মাস্ক ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারকের সঙ্গে বাক্স্বাধীনতা ও অপতথ্য নিয়ে বাগ্যুদ্ধে জড়িয়ে গিয়েছিলেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যুর পর ২০১৩ সালে প্রথম দায়িত্ব গ্রহণ করেন মাদুরো। এরপর এবার নিয়ে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হলেন তিনি। এর আগে দুই মেয়াদে ছয় বছর করে মোট ১২ বছর দায়িত্ব পালন করেছেন মাদুরো। সর্বশেষ নির্বাচনে জয়ের পর দেওয়া বক্তৃতায় মাদুরো বিরোধীদের উপহাস করে বলেন, তাঁর পুনর্নির্বাচিত বিষয়টি দেশে শান্তি ও স্থিতিশীলতা আনবে।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
১১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
১৮ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
১৯ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
১ দিন আগে