
জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় চৌর্যবৃত্তি বা প্লেজিয়ারিজমের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের বিরুদ্ধে। অভিযোগ, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম বৈঠকে যে ভাষণ দিয়েছিলেন, তার একাংশ ‘ওয়েস্ট উইং’ নামক একটি নাটক থেকে ধার করেছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, হাভিয়ের মিলেই তাঁর ভাষণের একটা অংশ ‘ওয়েস্ট উইং’ নামক ধারাবাহিক রাজনৈতিক ঘরানার নাটকের প্রেসিডেন্টের চরিত্রের সংলাপ থেকে ধার করেছিলেন।
রাজধানী বুয়েন্স এইরেস থেকে প্রকাশিত বামঘেঁষা সংবাদমাধ্যম ‘পাহিনা-১২’ গতকাল শুক্রবার এক প্রতিবেদনে বলেছে, ‘এটা কল্পকাহিনির মতো মনে হলেও তা নয়।’ সংবাদমাধ্যমটি দাবি করেছে, মিলেই ওয়েস্ট উইং নাটকের প্রেসিডেন্ট চরিত্র জোশিয়াহ ‘জেড’ বার্টলেটের সংলাপ থেকে প্রতিটি শব্দ, এমনকি প্রতিটি ‘মনোলগ’ বা দীর্ঘ বক্তৃতা নকল করেছেন।
মিলেইয়ের ভাষণ নিয়ে সন্দেহ প্রথম প্রকাশ পায় রাজনৈতিক কলামিস্ট কার্লোস পাহনির একটি কলাম থেকে। তিনি ২১ বছর আগে ওয়েস্ট উইংয়ের প্রেসিডেন্ট চরিত্রে অভিনয় করা মার্টিন শিনের মনোলগের সঙ্গে মিলেইয়ের বক্তৃতার একটা অংশের শব্দগুলোর ‘ব্যাপক’ মিলগুলো তুলে ধরেন। পাহনি লা ন্যাসিওন নামের পত্রিকায় লেখা কলামে বিষয়টি প্রকাশ করেন এবং লেখেন ‘আর কেউই কী আগে খেয়াল করেনি?’
গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বিশ্বনেতাদের সম্বোধন করে আর্জেন্টিনার স্বাধীনতাবাদী প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আমরা প্রত্যেকের জীবন রক্ষায় বিশ্বাস করি। আমরা প্রত্যেকের সম্পত্তি রক্ষায় বিশ্বাস করি। আমরা প্রত্যেকের বাক্স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা প্রত্যেকের উপাসনা করার স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা প্রত্যেকের জন্য বাণিজ্যের স্বাধীনতায় বিশ্বাস করি...এবং যেহেতু এই সময়ে একটি দেশে যা ঘটে তা দ্রুত অন্যদের ওপর প্রভাব ফেলে, তাই আমরা বিশ্বাস করি যে সব মানুষের অত্যাচার ও নিপীড়ন থেকে মুক্ত থাকা উচিত; তা রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক দাসত্ব বা ধর্মান্ধতা আকারে—যাই হোক না কেন। এই মৌলিক ধারণাকে কেবল শব্দে আটকে রাখলে হবে না—এটিকে কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং বস্তুগতভাবে এগিয়ে নিতে হবে।’
বিপরীতে ‘ওয়েস্ট উইং’ নাটকের চতুর্থ পর্বের ১৫তম অ্যাপিসোডের সময় প্রেসিডেন্ট চরিত্র বার্টলেট তাঁর সহকর্মীদের বলেছিলেন, ‘আমরা সর্বত্র বাক্স্বাধীনতার পক্ষে। আমরা সর্বত্র উপাসনা করার স্বাধীনতার পক্ষে। আমরা প্রত্যেকের জন্য...শেখার স্বাধীনতার পক্ষে। যেহেতু আমাদের সময়ে, আপনি আপনার দেশে বোমা তৈরি করে আমার দেশে আনতে পারেন, আপনার দেশে যা হয় তা আমাদের উদ্বেগের বিষয় এবং তাই আমরা সর্বত্র, রাজনৈতিক নিপীড়নের ছদ্মবেশে...বা অর্থনৈতিক দাসত্ব...বা ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্তির পক্ষে...এবং এই মৌলিক ধারণাকে কেবল শব্দে আটকে রাখলে হবে না—এটিকে কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং বস্তুগতভাবে এগিয়ে নিতে হবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মিখাইলো দ্রাপাতিকে নিয়োগ দিয়েছেন। রাজধানী কিয়েভে টানা ছয় দিনের বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভের সূত্রপাত হয়েছিল প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের সরকারি ব্যয় এ পর্যন্ত ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে তিনি এ তথ্য জানান। শুনানিতে হেগসেথ এবং জয়েন্ট চিফ
২৯ মিনিট আগে
ভারতের কেন্দ্রীয় মেডিকেল ভর্তি পরীক্ষার (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে বিক্ষোভ মিছিল করার সময় লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মঙ্গলবার আটক করে দিল্লি
১ ঘণ্টা আগে
লাল জার্সি পরা খেলোয়াড়েরা আনন্দে লাফাচ্ছেন। সতীর্থদের গায়ে ছিটিয়ে দিচ্ছেন শ্যাম্পেন। চারপাশে উড়ছে ছোট ছোট রঙিন কাগজের টুকরো ও রঙিন ফিতা। মোবাইল ফোন হাতে উল্লাসে মেতে উঠেছেন দর্শকেরা। দৃশ্যটি দেখে মনে হতে পারে, সদ্যই বিশ্বকাপ জিতেছে কোনো ফুটবল দল।
১১ ঘণ্টা আগে