নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয় নিশ্চিত হলে এ নিয়ে টানা তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হবেন হুগো শ্যাভেজের এই উত্তরসূরি।
সোমবার বিবিসি জানিয়েছে, ভোট গণনা শেষ হওয়ার আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন মাদুরো। ভেনেজুয়েলার নির্বাচন পরিচালনা সংস্থা ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের (সিএনই) বরাত দিয়ে এই ঘোষণা দেন তিনি। সংস্থাটির প্রধান এবং মাদুরোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অ্যালভিস আমোরোসো জানিয়েছেন, ইতিমধ্যে ৮০ শতাংশ ভোট গণনা করা হয়ে গেছে। গণনা করা ভোটের মধ্যে ৫১ শতাংশ ভোট পেয়েছেন মাদুরো আর তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।
তবে সিএনই-এর ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তারা এটিকে প্রতারণা হিসেবে আখ্যা দেওয়ার পাশাপাশি ফলকে চ্যালেঞ্জ করারও ঘোষণা দিয়েছে।
বিরোধীরা বলছে, তাদের প্রার্থী অ্যাডমুন্ডো গনজালেস কম করে হলেও ৭০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং তিনিই নির্বাচিত প্রেসিডেন্ট। ভোট ফেরত জরিপগুলোতে মাদুরোর চেয়ে অন্তত ৪০ শতাংশ ব্যবধানে গনজালেস এগিয়ে ছিলেন বলে দাবি করা হচ্ছে।
সম্প্রতি বিরোধী দলগুলোর একটি জোট মাদুরোকে হারানোর জন্য গনজালেসকে প্রার্থী করেছিল। মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টি গত ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছে। ২০১৩ সালে সাবেক ও পশ্চিমাবিরোধী আলোচিত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ক্যানসার আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মাদুরো।
গতকাল রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে রাজধানী কারাকাসে ভোট দেওয়ার পর মাদুরো প্রতিশ্রুতি দিয়েছিলেন, সিএনই দ্বারা ঘোষিত ফলাফলকে তিনি সম্মান জানাবেন। তবে এই সংস্থাটিতে ক্ষমতাসীনদের একচ্ছত্র আধিপত্য রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোট শুরুর আগেই স্থানীয় সময় সকাল ৬টা থেকেই কেন্দ্রগুলোতে দলে দলে আসতে শুরু করেছিলেন ভেনেজুয়েলার মানুষেরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কারাকাসের একটি ভোটকেন্দ্রর দরজা খোলার জন্য বাইরে অপেক্ষারত ভোটারদের সারিগুলোতে উত্তেজনা দেখা গিয়েছিল। নির্বাচন উপলক্ষে দেশটিতে সীমিত সংখ্যক স্বাধীন নির্বাচন পর্যবেক্ষক ছিলেন। এর মধ্যে জাতিসংঘ থেকে চারজন এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক কার্টার সেন্টার থেকে একটি ছোট কারিগরি দল ছিল।

ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
৯ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১১ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১১ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
১২ ঘণ্টা আগে