
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্যে ব্যাপক বন্যা ও ভূমিধসের কারণে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ তিন দিনে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারত সরকার। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিনে ভারতের উত্তর-পূর্বের রাজ্য আসাম, মণিপুর, ত্রিপুরা, সিকিম, অরুণাচল প্রদেশসহ অন্যান্য অঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল রোববার বন্যাদুর্গত এলাকায় উদ্ধার অভিযানে নামে বিমানবাহিনী ও আসাম রাইফেলস।
উত্তর সিকিমে প্রায় ১ হাজার ২০০ পর্যটক আটকা পড়েছেন। গতকাল রোববার তাদের উদ্ধারের কথা থাকলেও নতুন করে ভূমিধসের কারণে তা সম্ভব হয়নি। গত ২৯ মে মুনশিথাংয়ে তিস্তা নদীতে একটি গাড়ি পড়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ৮ পর্যটকের এখনো খোঁজ মেলেনি।
মেঘালয়ের ১০টি জেলা আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিপুরায় ১০ হাজারের বেশি মানুষ আকস্মিক বন্যার কবলে পড়েছেন। আসামে ১৯টি জেলার ৭৬৪টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার মানুষ। গতকাল রোববার আসামে আরও দুজনের মৃত্যুর পর রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
ব্রহ্মপুত্র নদের পানি ডিব্রুগড়, নিমাতিঘাটসহ বেশ কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। ১০ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যে ত্রাণশিবিরে সরানো হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বন্যাদুর্গত এলাকায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি আসাম, সিকিম ও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের গভর্নরের সঙ্গে কথা বলেছেন। অমিত শাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে লিখেছেন, ‘বিভিন্ন রাজ্যে চলমান ভারী বৃষ্টির পরিপ্রেক্ষিতে আসাম, সিকিম ও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের গভর্নরের সঙ্গে কথা বলেছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছি। মোদি সরকার উত্তর-পূর্বের মানুষের পাশে পাথরের মতো দাঁড়িয়ে আছে।’
আসামের মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া জানিয়েছেন, রাজ্য সরকার নিহতদের পরিবারের জন্য ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) স্থগিতসহ ১০ দফা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের প্রধান...
৩ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী...
৪ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা-সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
৫ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
৬ ঘণ্টা আগে